Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শহরে বাড়ছে  মদ্যপ চালকদের দাপট, কড়া পদক্ষেপ নিল পুলিশ  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় বাড়ছে মদ্যপ চালকদের দাপট। আর তাতে  আক্রান্ত হচ্ছেন পুলিশ। এই আবহে এবার চালকদের দৌরাত্ম্য কমাতে  একাধিক পদক্ষেপ নিল কলকাতা পুলিশ । সূত্রের খবর, বর্ষশেষের সময়ে প্রতি রাতে দু’দফায় সারপ্রাইজড নাকা চেকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। চলতি সপ্তাহ থেকে শুরু হতে চলেছে চেকিং।

জানা গিয়েছে, রাত ৮টা থেকে ১০টা ও ১২টা থেকে ২টো পর্যন্ত ব্রেথ অ্যানালাইজার নিয়ে চালকদের ‘সারপ্রাইজড’ শ্বাস পরীক্ষা করবে পুলিশ। ইতিমধ্যেই এই মর্মে প্রতিটি ট্রাফিক গার্ডকে নির্দেশিকাও পাঠান হয়েছে। বলা বাহুল্য ক্যামাক স্ট্রিট, ব্র্যাবোর্ন রোড এবং সেন্ট্রাল অ্যাভিনিউতে প্রায়শই আক্রান্ত হয়েছেন পুলিশ । তাই এই বিষয় নিয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

লালবাজার সূত্রের খবর ডিসেম্বর, জানুয়ারি মাসে শহরের রাস্তায় বহু চালকরাই মদ্যপ অবস্থায় গাড়ি চালায় । বিশেষত, ২৪ ডিসেম্বর থেকে নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই দৌরাত্ম্য থাকে। গত বছরেও এই সময়ে রাতের শহরে একাধিক দুর্ঘটনা ঘটেছে। মূলত, বাইপাস, উল্টোডাঙা, বেলেঘাটা, তিলজলা, কসবা, পূর্ব যাদবপুর ও গড়িয়া, দক্ষিণ কলকাতার সাউথ ইস্ট, জেমস লং , ডায়মন্ডহারবার  সহ একাধিক এলাকায় ঘটে  থাকে বড়সড় দুর্ঘটনা।   তাই চলতি বছর যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই কলকাতা পুলিশের তরফ থেকে জারি হয়েছে নির্দেশিকা।

বাড়িতে পরিচারিকা, ড্রাইভার আছে? প্রবীণ নাগরিকদের নিরাপত্তায় বড় সিদ্ধান্ত পুলিশের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

নবান্ন অভিযানের জেরে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তা বন্ধ জেনে নিন

৬ দিন ডিজিটাল অ্যারেস্ট, ২ কোটির বিনিময়ে মুক্তি মিলল কলকাতার অধ্যাপক দম্পতির

নিস্তার নেই কসবাকাণ্ডের হোতা মনোজিতের, মারাত্মক প্রমাণ হাতে পেল কলকাতা পুলিশ

‘সিবিআই চাই না’, কলকাতা পুলিশেই আস্থা নির্যাতিতার পরিবারের

স্বভাব যায় না ম’লে’, ফের লরি থেকে তোলা আদায়ে অভিযুক্ত পুলিশ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00