প্রসূতি মৃত্যুতে শীর্ষে কলকাতা, ঘুম উড়েছে স্বাস্থ্য দফতরের

রাজ্যের জেলাগুলির মধ্যে প্রসূতি মৃত্যুতে শীর্ষে কলকাতা। এই কঠিন বাস্তবই ঘুম কেড়ে নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা রাজ্যের মধ্যে যেখানে সব থেকে উন্নত চিকিৎসা পরিষেবা মেলে সেই কলকাতাই(Kolkata) কিনা রাজ্যের জেলাগুলির মধ্যে প্রসূতি মৃত্যুতে(Maternal Death) শীর্ষে! এমনটাও হতে পারে? প্রশ্ন অনেকেরই। কিন্তু এটাই কঠিন বাস্তব যা ঘুম কেড়ে নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের(Health Department)। সরকারি তথ্য বলছে, গত এক বছরে রাজ্যে ১১৬২ জন প্রসূতি মারা গিয়েছেন। এদের মধ্যে ২৪ শতাংশই আবার নাবালিকা। ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪’র মার্চ পর্যন্ত যে ১১৬২ জন প্রসূতি মারা গিয়েছেন, তাঁদের মধ্যে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে মৃতের সংখ্যা রাজ্যে সর্বাধিক। কলকাতায় মারা গিয়েছেন ২০৪ জন প্রসূতি। প্রসূতি মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ , ১৬২ জন। তারপরেই তৃতীয় স্থানে আছে পূর্ব বর্ধমান। সেখানে ওই সময়ে মারা গিয়েছে ৭৯ জন। তারপরেই চতুর্থ স্থানে আছে মালদা। সেখানে মারা গিয়েছেন ৭১ জন।

আরও পড়ুন রাজ্য সরকারি কর্মীদের Self-Appreciation Report জমা করার সময়সীমা বৃদ্ধি

শহরের হাসপাতালগুলির মধ্যে ওই সময়সীমায় সবচেয়ে বেশি প্রসূতি মারা গিয়েছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। তার পরেই রয়েছে যথাক্রমে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রাজ্যের সর্বোত্তম সরকারি হাসপাতাল হিসাবে পরিচিত SSKM Hospital। আর এখানেই উঠেছে প্রশ্ন। কলকাতার মতো উন্নত স্বাস্থ্য পরিষেবাযুক্ত শহরে তথাকথিত নামী মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে এত প্রসূতি কেন মারা যাচ্ছেন? স্বাস্থ্য দফতরের আধিকারিকদের দাবি, বহুমুখী কারণের জন্যই এই মৃত্যুর ঘটনা ঘটছে। তাঁদের দাবি, সরকারি ক্ষেত্রে মুড়ি-মুড়কির মতো অস্ত্রোপচার বা সিজার করে সন্তানের জন্ম দেওয়া হচ্ছে।

আরও পড়ুন কেন্দ্রের RSS ছাড়ে সায় নেই রাজ্যের, সরকারি কর্মচারীদের জন্য বহাল থাকছে নিষেধাজ্ঞা

যত জন প্রসূতি সরকারি হাসপাতালে শিশুর জন্ম দিচ্ছেন, তাঁদের ৪১ শতাংশেরই অস্ত্রোপচার করে হচ্ছে। প্রসূতি আর তাঁর বাড়ির লোক প্রসব যন্ত্রণা এড়াতে অস্ত্রোপচার চাইছেন। আবার, জেলা স্তরের বিভিন্ন হাসপাতালে নিযুক্ত পিজিটি এবং সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের একাংশ নিজেদের অভিজ্ঞতা বাড়াতে বেশি সংখ্যক প্রসূতির অস্ত্রোপচার করছেন। জেলায় অস্ত্রোপচার করতে গিয়ে যে কেসগুলি জটিল হয়ে যাচ্ছে, সেগুলি পত্রপাঠ কলকাতায় পাঠানো হচ্ছে। এতে প্রসূতির ধকল বাড়ছে, সময় নষ্ট হচ্ছে, প্রসূতির অবস্থা আরও জটিল হচ্ছে এবং তিনি কলকাতায় এসে মারা যাচ্ছেন।

আরও পড়ুন নির্মলার বাজেটে জায়গা পায়নি Ghatal Master Plan, আন্দোলনে নামছে তৃণমূল

প্রসূতি মৃত্যুর সংখ্যা বৃদ্ধির দ্বিতীয় কারণ হল, নাবালিকা প্রসূতি(Underage Maternity) অস্বাভাবিক বেড়েছে। তাদের প্রসবে ঝুঁকি অনেক বেশি। তৃতীয় কারণটি চিকিৎসকদের বেশি করে ভাবাচ্ছে। সেটি হল, হঠাৎ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পরে একসঙ্গে অনেক প্রসূতির অসুস্থ হয়ে পড়ার প্রবণতা। হয় তাঁদের রক্তক্ষরণ শুরু হচ্ছে বা হেপাটো-রেন্যাল ফেলিয়োর বা একসঙ্গে কিডনি ও যকৃৎ বিকল হয়ে অবস্থা সঙ্কটজনক হচ্ছে। অথচ, বেসরকারি হাসপাতালে এ রকম দেখা যাচ্ছে না বলে চিকিৎসকদের দাবি।

আরও পড়ুন নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো কেষ্ট ঘনিষ্ঠ মলয় পিঠের, সম্ভাবনায় গ্রেফতারি

ফলে প্রশ্ন উঠেছে, তা হলে কি সরকারি ক্ষেত্রে সরবরাহ করা কোনও ওষুধ বা ইনজেকশন বা আইভি ফ্লুইড থেকে সংক্রমণ হচ্ছে? যদিও একাধিক ইনজেকশন ও ওষুধ পরীক্ষা করে স্বাস্থ্য দফতর সন্দেহজনক কিছু পায়নি বলে জানিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, তা হলে কি ইনজেকশন বা ফ্লুইড কাকে, কখন, কতটা দিতে হবে, সেটা ঠিক করার ক্ষেত্রে চিকিৎসকদের একাংশের গাফিলতি থেকে যাচ্ছে? স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিশেষ কমিটি গঠন করে প্রত্যেক প্রসূতির মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে, সিজ়ার প্রোটোকল নিয়েও আলোচনা চলছে। দ্রুত সমস্যার সমাধান হবে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

সাতসকালে SSKM হাসপাতালে আগুন! আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে

জাপানি এনকেফেলাইটিসে মৃত্যু, সতর্কতা জারি স্বাস্থ্য দফতরের

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

এসএসকেএম হাসপাতালের এমবিবিএস Boys হোস্টেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]