Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এসএসকেএম হাসপাতালের এমবিবিএস Boys হোস্টেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসকেএম হাসপাতালের এমবিবিএস ইউজি boys’ চিকিৎসক পড়ুয়াদের হোস্টেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার।এসএসকেমের (SSKM)একাডেমিক বিল্ডিংয়ে থাকা ‘পরিতৃপ্তি’ ক্যান্টিনের মালিকের মৃতদেহ উদ্ধার। জানা যায়,বাজারে প্রচুর ধার দেনা হয়ে গিয়েছিল তাঁর।এসএসকেএম এর এমবিবিএস ug বয়েস হোস্টেলের ক্যান্টিনের পার্শ্ববর্তী ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। রবিবার সকালবেলা দেহ উদ্ধার করে ভবানীপুর থানার(Bhownipur P.S.) পুলিশ। প্রথমে পড়ুয়া চিকিৎসকরা ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। তারপর খবর দেওয়া হয় পুলিশে। ক্যান্টিন আপাতভাবে কয়েকদিনের জন্য বন্ধ ছিল।

ক্যান্টিনের পার্শ্ববর্তী ঘরেই থাকতেন ওই ক্যান্টিনের মালিক শান্তনু রায়(Shantanu Roy) । রবিবার সকালে তার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হোস্টেল জুড়ে। এই আত্মহত্যার ঘটনায় কোন সুইসাইড নোট(Suicide Note) পুলিশ খুঁজে পায় নি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ওই ক্যান্টিনের মালিকের পরিবারকে খবর দিয়েছে পুলিশ। গত কয়েকদিন থেকে ওই ক্যান্টিনের মালিক মানসিকভাবে বিপর্যস্ত ছিল। কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন এবং এই আত্মহত্যার পেছনে আর্থিক অনটন নাকি অন্য কোন কারণ আছে তা জানতে পুলিশ তদন্ত করছে।

যেখানে ওই ক্যান্টিনের মালিক(Canteen Owner) আত্মহত্যা করেছেন সেই ফ্লোরের পড়ুয়া চিকিৎসকদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।আত্মহত্যা করা ক্যান্টিন মালিকের মোবাইল ফোনটি তদন্তের স্বার্থে পুলিশ বাজেয়াপ্ত করেছে। সে ঠিক কখন আত্মহত্যা করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। চিকিৎসক পড়ুয়াদের হোস্টেলে এইরকম আত্মহত্যার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এসএসকেএম হাসপাতাল চত্বরে। তাকে শেষ কে দেখেছিলেন এবং কখন দেখা গিয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00