মহেশতলার নার্স শিল্পী বিবিকে খুনের ঘটনায় গ্রেফতার স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি : মহেশতলায় নার্স খুনের ঘটনায় স্বামীকে গ্রেফতার করল পুলিশ। প্রথম থেকেই স্বামীর বিরুদ্ধে সন্দেহের তির ছিল। এবার তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। তাই মহেশতলায় নার্স শিল্পী বিবির খুনে তাঁর স্বামী শেখ নাসির আলিকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, একটি ফোন পেয়ে স্বামীকে খুঁজতেই বের হয়েছিলেন শিল্পী। তারপরেই বাড়ির গলিতে উদ্ধার হয় তাঁর দেহ। গলায় ফাঁস লাগানো ছিল বলে অভিযোগ। এরপরেই সন্দেহের নিশানায় ছিলেন তাঁর স্বামী। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে একাধিক অসঙ্গতি ধরা পরেছে। এরপরেই সন্দেহ আরও ঘনীভূত হয়। তাই তথ্য প্রমাণের ওপর নির্ভর করে স্বামীকে গ্রেফতার কার হয়েছে।

সূত্রের খবর, টোপ দিয়েই বাড়ির বাইরে এনে খুন করা হয়েছিল নার্স শিল্পী বিবিকে। মহেশতলায় নার্সের রহস্যজনক মৃত্যু্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে শিল্পী বিবিকে। রাত হয়ে গেলে স্বামী বাড়ি না ফেরায় চিন্তায়  ছিলেন শিল্পী বিবি। আচমকাই রাতে তাঁর কাছে একটি ফোন আসে, সেখানে তাঁকে বলা হয় স্বামীর সঙ্গে ঝামেলা হচ্ছে। এটি শুনেই বাড়ি থেকে বের হন ওই নার্স। তারপরেই আর বাড়ি ফেরেননি তিনি। রাত ২টো নাগাদ তিনি বের হয়েছিলেন। তার অনেক পরে মহিলার স্বামীকে ফোন করে জানানো হয় বাড়ির কাছেই অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন শিল্পী। এরপরেই উদ্ধার হয় দেহ। এরপরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি টোপ দিয়ে বাইরে ডেকে আনা হয়েছিল ওই নার্সকে। কে বা কারা এটি করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ।  প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট যে, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। নিহত নার্সের কল রেকর্ডও খতিয়ে দেখা হচ্ছে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]