কারখানায় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভয়াবহ বিস্ফোরণ। মঙ্গলবার  হাওড়ার একটি ছাঁট লোহার কারখানা এবং গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তাতে এখন পর্যন্ত চার শ্রমিক গুরুত্বর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিনের এই বিস্ফোরণের ঘটনাটি  ঘটেছে হাওড়ার বেলুড়ের ভিক্টোরিয়া মার্কেটে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ আচমকাই এক বিকট শব্দের বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে ওঠে। আর তাতেই আতঙ্কিত হয়ে সবাই ছোটাছুটি করা শুরু করে দেয়। এরপর তারা বুঝতে পারেন লোহার কারখানায় এই বিস্ফোরণটি হয়েছে।  তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এবং দমকলবাহিনী মিলে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনেন।

সূত্রে খবর, বিস্ফোরণের ফলে লোহার টুকরোগুলো শ্রমিকদের শরীরে ঢুকে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে জখমদের উদ্ধার করে   টি এল জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা করে। এদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থার অবনতি  দেখে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার কাটাইয়ের সময়ে পড়ে থাকা কিছুটা অক্সিজেনের সংস্পর্শে আগুনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

কালীগঞ্জ বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৩

পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিল ডাকাত, তার পর যা ঘটল….

টিটাগড় বিস্ফোরণ : কাউন্সিলর সহ ৩ জনকে ১০ দিন জেল হেফাজতের নির্দেশ

পথদুর্ঘটনার বলি বাগনানের নাবালক-সহ ৩ তরতাজা প্রাণ

ত্রিকোণ প্রেমের জেরে লিলুয়ায় নাবালককে পিটিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়

ঢোলাহাট বাজি বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত

তৃণমূলের শিক্ষক নেতার বরখাস্তের আদেশ প্রত্যাহার ডিভিশন বেঞ্চের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]