তৃণমূলের শিক্ষক নেতার বরখাস্তের আদেশ প্রত্যাহার ডিভিশন বেঞ্চের

Share:

নিজস্ব প্রতিনিধি : তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।সেই নির্দেশ আপাতত প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট।শুক্রবার(২৮ মার্চ)তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার বদলে সাসপেন্ড করার নির্দেশ দেয় বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ।

এই প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ,মামলা এখনও হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চে বিচারাধীন। তাই আগের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ডিভিশন বেঞ্চ।সিরাজুলকে বরখাস্ত করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সিঙ্গল বেঞ্চই।

এর আগে সিরাজুলকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।হাওড়ার শিবপুরের একটি স্কুলের শিক্ষক ছিল সিরাজুল।কলকাতা হাইকোর্টে বিচারপতির পর্যবেক্ষণ ছিল,হাওড়ার স্কুলের ওই শিক্ষক দুর্নীতি করে চাকরি পেয়েছেন।তাই কোনও ভাবেই তাঁকে চাকরিতে রাখা যাবে না।বুধবার(২৬ মার্চ)বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছিলেন,ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি।তাই আজ থেকেই চাকরি থেকে বরখাস্ত করা হল তাঁকে।এই সংক্রান্ত নির্দেশ স্কুলে ইতিমধ্যেই পাঠানো হয়েছে।

উল্লেখ্য,সিরাজুল ইসলাম হাওড়ার শিবপুরের একটি স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক ছিল।বাম জমানাতে এই শিক্ষকের নিয়োগ হয়েছিল।তাঁর বিরুদ্ধে দুর্নীতির আশ্রয় নিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিরাজুলের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিল সিরাজুল। পেশাজীবনে যাতে কোন প্রভাব না পড়ে তাই নিয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন তিনি। সেই আর্জি খারিজ করে দিয়েছিল আদালত।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]