Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ত্রিকোণ প্রেমের জেরে লিলুয়ায় নাবালককে পিটিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহবহির্ভূত সম্পর্ক থেকে শুরু করে ত্রিকোণ প্রেম এখন প্রায়ই দেখা যায়। সেখান থেকে কারণে অকারণের খুনের ইতিহাসও কিছু কম নেই। মানুষের প্রেমের কারণে নানা কিছু করতে দেখা যায়। তেমনই আরও একটা ঘটনা শুনতে পাওয়া গেল হাওড়ার লিলুয়া (Howrah Lilua) এলাকায়।

সেখানে এক নাবালককে পিটিয়ে খুনের অভিযোগ। প্রাথমিকতদন্তের সূত্রে অনুমান করা হচ্ছে ত্রিকোণ প্রেমের জেরেই খুন করা হয়েছে ওই নাবালককে। ঘটনার তদন্তে নেমে স্থানীয় পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর লিলুয়া জগদীশপুর ( Jagdishpur ) এলাকার বাসিন্দা। সম্প্রতি, ওই কিশোরের সঙ্গে পাড়ারই এক কিশোরীর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এদিকে, আগে থেকে ওই কিশোরীর সঙ্গে গোলাবাড়ি থানার ফকির বাগানের আরেক কিশোরের সম্পর্ক ছিল।

নতুন সম্পর্ক তৈরি হতেই দুই কিশোরের মধ্যে ঝামেলা শুরু হয়। এর আগে একাধিকবার দুজনের মধ্যে অশান্তি হয়েছে। পাড়ার অনেকেই সেকথা জানতেন। বন্ধুদের মধ্যস্থতায় পরিস্থিতি সামাল আসে।

জানা গিয়েছে, গত শুক্রবার এই নিয়ে অশান্তি চরমে ওঠে। গত পরশু দুজনেই দু’জনের বন্ধুদের নিয়ে বামুনগাছি ( Bamangachi ) এলাকায় যায়। সেখানে অশান্তি শুরু হয়। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় জগদীশপুরের ওই কিশোরকে। স্থানীয় বাসিন্দারা গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে। তারপর তাকে দ্রত হাসপাতালে ভর্তি করেন। শনিবার তার মৃত্যু হয়। এই ঘটনা জেরে লিলুয়া থানার পুলিশ এক অভিযুক্তকে আটক করেছে। পুলিশ জানিয়েছেন তদন্ত এখন চলবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00