Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীগঞ্জ বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ৩

Share:

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ : নদিয়ার কালিগঞ্জে বোমা হামলায় নাবালিকার মৃত্যুর ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ।  ধৃতরা আনোয়ার শেখ, মানোয়ার শেখ, কালু শেখ। এই নিয়ে বোমা হামলায় মোট চারজন । সোমবারই ঘটনার পরেই ১ জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার আরও ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে যখন ১৮ রাউন্ডের গণনা শেষ হয়েছে সেই সময় তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়, বলে অভিযোগ। সিপিএমের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়।এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন সব রাজনৈতিক দল। কালীগঞ্জের মোলান্দি গ্রামে (Molandi Village) এই ঘটনা ঘটে। পুলিশকে কড়া নিরাপত্তা ওব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর (CM)।

৯ বছরের বালিকার মৃত্যু হয়েছে। বোমার আঘাতে গুরুতর জখম নাবালিকার ঘটনাস্থলেই মৃত্যু হয়। কালীগঞ্জে বোমা হামলার ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। এই ঘটনার কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। জেলা প্রশাসনের কাছ থেকে গোটা বিষয়ে রিপোর্ট তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। জেলা প্রশাসন কী রিপোর্ট দেয়, এখন সেটাই দেখার। নিহত নাবালিকার নাম তামান্না খাতুন। সিপিএমের একাধিক কর্মী সমর্থকদের বাড়িতে বোমা ছোঁড়া হয়েছে  বলে অভিযোগ।

সোমবারের ঘটনার পরে মঙ্গলবারও গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে পরিবার।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00