ফের ভারী বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঘনিয়ে আসছে দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন হতে পারে শহর ও শহরতলি। অফিস থেকে বের হওয়ার আগে সতর্ক হওয়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবর্তের জেরে প্রবল বৃষ্টি হয়েছে। দফায় দফায় বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বিস্তির্ণ এলাকা। যাদবপুর, বালিগঞ্জ, ভবানীপুর, দেশপ্রিয় পার্ক জলমগ্ন হয়ে পড়েছে।

সূত্রের খবর, কলকাতা হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতায় ৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস হয়েছে। শুক্রবার পর্যন্ত জারি থাকবে এই দুর্যোগ। কলকাতার পাশাপাশি হুগলি ও হাওড়াতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পর্যন্ত দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণের বেশিরভাগ জেলাতেই হলুদ সর্তকতা জারি করা হয়েছিল।

বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন ওড়িশা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। সেই কারণে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবারের মত বৃহস্পতিবারও বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা‌ ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গে শুক্রবারও জারি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এ দিন বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। রবিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি রয়েছে, বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা শুনিয়েছে হাওয়া অফিস।

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

নতুন করে তৈরি নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া? জানুন

নিম্নচাপের দোসর মৌসুমি বায়ু, সোম থেকে দুর্যোগের সম্ভাবনা, জানুন আবহাওয়া

রাজ্য জুড়ে বৃষ্টির সতর্কতা ! উইকেন্ডের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]