Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভুয়ো পাসপোর্ট মামলায় কলকাতা সহ একাধিক জায়গায় হানা ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়লা বৈশাখের দিন থেকেই জাল পাসপোর্ট মামলার তদন্তে বাংলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুরোদমে শুরু হল তল্লাশি অভিযান। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্তও কলকাতা, বিরাটি ও নদিয়ার বিভিন্ন জায়গায় ইডির অভিযান চলছে।

গত বছরের শেষে ভুয়ো নথি দাখিল করে পাসপোর্ট তৈরির বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। আঞ্চলিক পাসপোর্ট অফিসের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তে নেমে প্রাথমিক ভাবে পাসপোর্ট তৈরির একটি চক্রের কথা জানতে পারে কলকাতা পুলিশ। একে একে গ্রেফতার হন দশ জন। তাঁদের মধ্যে এক জন প্রাক্তন পুলিশ আধিকারিক এবং ডাক বিভাগের দু’জন কর্মীও রয়েছেন। এর পরেই জানা যায়, রাজ্য জুড়ে এই চক্রের উপস্থিতি রয়েছে। গত মাসে ওই মামলায় চার্জশিট জমা দেয় ভবানীপুর পুলিশ। তাতেই বলা হয়, ওই চক্রের সঙ্গে জড়িত মোট অভিযুক্তের সংখ্যা ১৩০ জন। এর মধ্যে ১২০ জনই বাংলাদেশি নাগরিক, যাঁরা নথি জাল করে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। এঁদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে ‘লুক আউট নোটিস’ও জারি করেছিল কলকাতা পুলিশ। পরে ওই মামলায় তদন্ত শুরু করে ইডি। সেই তদন্তেই এ বার আরও সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হানা দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলেন তাঁদের আধিকারিকেরা।

গত বছরের ২৭ সেপ্টেম্বর ভবানীপুর থানায় প্রথম জাল পাসপোর্টের অভিযোগটি দায়ের হয়েছিল। অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল মোট ৩৭ জনের নাম। এই চক্রের বিরুদ্ধে অভিযোগ, আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়ো নথি জমা দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করাতেন তাঁরা। এর পরেই বিশেষ দল গঠন করে শুরু হয় তদন্ত। দফায় দফায় গ্রেফতার করা হয় রিপন বিশ্বাস, দীপক মণ্ডল, সমরেশ বিশ্বাস ও দীপঙ্কর দাস- সহ ১০ জনকে। তল্লাশি চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে কম্পিউটর, ব্যাঙ্কের জাল নথি, প্রায় ৩৬টি পাসপোর্টের প্রতিলিপি, যুক্তরাষ্ট্রের ভিসা। অভিযুক্তদের জেরার পর পুলিশ জানতে পারে, ভুয়ো নথি কারবারের মূলচক্রী দীপঙ্কর। সেই সূত্র ধরেই তদন্ত চালিয়ে ১৩০ অভিযুক্তের তথ্য হাতে আসে পুলিশের।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

ফের সিভিক! চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবস, অপমানে আত্মহত্যা প্রৌঢ়ার

জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার, কারণ জানলে অবাক হবেন

ছাগল কিনতে গিয়ে প্রেম, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে গ্রেফতার ব্যবসায়ী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00