৬ মাস ধরে পুণেতে আটক নদিয়ার দুই ভাই, বাঙালি বিদ্বেষের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে : ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন বাংলার শ্রমিকরা। বারংবার এমনই অভিযোগ সামনে আসছে। হেনস্থার ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বাংলাকে লক্ষ্য করে জনসভা করছে। দেড়মাস আগে উত্তরবঙ্গে সভা করে যাওয়ার পরে শুক্রবার দক্ষিণবঙ্গে সভা করেছেন। প্রধানমন্ত্রী সভার দিনেই পুণেতে নদিয়ার ২ শ্রমিকের হেনস্থার খবর প্রকাশ্যে এসেছে।

মোদির সভার দিনেই জানা গিয়েছে বিগত ৬ মাস ধরে পুণেতে আটক করে রাখা হয়েছে নদিয়ার মতুয়া সম্প্রদায়ের দুই ভাইকে। ওই ২ যুবকের পরিবারের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশি অভিযোগ দিয়ে পরিবারের দুইজনকে আটক করে রাখা হয়েছে। তাঁদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড সবই রয়েছে। তারপরেও তাঁদের আটকে রাখা হয়েছে। গত বিধানসভা ও লোকসভা ভোটে তাঁরা বিজেপিকেই ভোট দিয়েছিলেন বলে ভিডিয়োয় দাবি করেছেন পরিবারের সদস্যরা।

শ্রমিক পরিবারের সদস্যদের সেই ভিডিও এক্সহ্যান্ডেলে শেয়ার করেন তৃণমূল  রাজ্যসভারর সাংসদ সামিরুল ইসলাম। মোদির সভার আগেই ভিডিও শেয়ার করে লিখেছেন,সভায় বাঙালিদের ভাল ভাল কথা বলার আগে অসহায় বাবা-মায়েদের আকুতি শুনুন। তাঁদের সন্তানদের সমস্যার সমাধান করুন। বিজেপি শাসিত রাজ্যে তাঁদের পরিবারের লোকজন আটক রয়েছে।

বাংলার শ্রমিকদের হেনস্থার অভিযোগে রাজপথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিজেপি সরকারকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। নদিয়ার অসহায় পরিবার মুখ্যমন্ত্রীর কাছে বাড়ির লোকদের ফেরানোর আবেদন করেছেন। জানা গিয়েছে, ওই দুই যুবক রানাঘাট রাইনগরের বাসিন্দা। ওই দুই যুবক মণিশঙ্কর ও নয়ন বিশ্বাস মহারাষ্ট্রের পুনেতে গিয়েছিলেন কাজের জন্য। সমস্ত নথি থাকা সত্ত্বেও মাস ছয়েক আগে মহারাষ্ট্রের পুলিশ তাঁদের গ্রেফতার করে। এরপর তাঁরা আর কিছু জানতে পারেনি।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

ফের সিভিক! চুরির অপবাদ দিয়ে কান ধরে ওঠবস, অপমানে আত্মহত্যা প্রৌঢ়ার

জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার, কারণ জানলে অবাক হবেন

ছাগল কিনতে গিয়ে প্রেম, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে গ্রেফতার ব্যবসায়ী

‘ভাইয়ের নিখোঁজ হওয়া রহস্যজনক’, কেন একথা বললেন এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের দিদি

বন্ধুর প্রেমিকার মায়ের সঙ্গে পরকীয়া, ব্ল্যাকমেলিংয়ে চরম পরিণতি ব্যক্তির…

প্রলোভন দেখিয়ে প্রকাশ্যে বৃদ্ধকে বাইকে তুলে নিল দুষ্কৃতীরা, তারপর কী হল?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]