Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নববর্ষ শুভ হল না রাহানেদের, পঞ্জাবের কাছে লজ্জার হার

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ধারাবাহিকতা বলে কোনও বস্তুই নেই কলকাতা নাইট রাইডার্সের। কোনও ম্যাচ ভাল খেললে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে হর্ষিত রানা-বরুণ চক্রবর্তী-সুনীল নারাইনরা বল হাতে জ্বলে উঠে পঞ্জাব কিংসকে আটকে রেখেছিলেন ১১১ রানে। কিন্তু ওই সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে ল্যাজেগোবরে হলেন কলকাতার বাঘা ব্যাটাররা। যুজবেন্দ্র চহালের ভেল্কিতে ১৫.১ ওভারে […]

মুর্শিদাবাদে ১ হাজারের বেশি সোশ্যাল ফেক অ্যাকাউন্ট ব্লক করে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি ,মুর্শিদাবাদ: নববর্ষের দিন মুর্শিদাবাদে কিছুটা স্বাভাবিক পরিবেশ ফিরে এলেও কাটেনি আতঙ্ক। মুর্শিদাবাদ জেলায় একাধিক ফেক সোশ্যাল মিডিয়া একাউন্ট (Fake Social Account)খোলা হয়েছিল। পুলিশ সেগুলো চিহ্নিত করে একে একে বন্ধ করে দিয়েছে এবং ব্লক করে দেওয়া হয়েছে। কয়েক হাজার ফেক অ্যাকাউন্ট থেকে গুজব ছড়িয়ে যুব সমাজকে উত্তেজিত করে এই দাঙ্গা ও হামলার ঘটনা চালানো […]

গেঁদে থেকে টানা ১০ ঘন্টা জেরার পর,পাসপোর্ট জালিয়াতি মামলায় অলকনাথকে গ্রেফতার করল ইডি

নিজস্ব প্রতিনিধি,সল্টলেক: টানা ১০ ঘন্টা ধরে জেরা করার পর পাসপোর্ট জালিয়াতি মামলায় গেঁদে থেকে গ্রেফতার হলেন অলোকনাথ। ১০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেয় ইডি। তাকে নিয়ে আসা হয় সল্টলেকে সিজিও কমপ্লেক্সের(CGO Complex) ইডি’ র দফতরে। বুধবার আদালতে পেশ করে তদন্তের সাথে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত অলোকনাথকে হেফাজতে নেবে ইডি।পাসপোর্ট জালিয়াতি […]

হর্ষিত-বরুণদের বোলিং তোপে ১১১ রানেই গুটিয়ে গেল পঞ্জাব

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ভাল শুরু করেও কলকাতার বোলারদের অসামান্য বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ল পঞ্জাব কিংস। মঙ্গলবার (১৫ এপ্রিল) প্রথমে ব্যাট করতে নেমে হর্ষিত রানা-বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনদের দাপুটে বোলিংয়ের সামনে ১১১ রানেই গুটিয়ে গেলেন শ্রেয়স আইয়াররা। ২০ ওভারও খেলতে পারেননি। ১৫.৩ ওভারেই শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস। দলের মাত্র পাঁচ ব্যাটার দুই অঙ্কের […]

পরকীয়ার সন্দেহে চলন্ত নাগরদোলাতেই অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চিনা অ্যাপ ‘টিকটক’-এ স্ত্রীর যৌন আবেদনময় ভিডিও আপলোড নিয়ে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়েছিলেন। কিন্তু তাতে লাভ হয়নি। উল্টে দাম্পত্য কলহ বাড়ছিল। স্ত্রীর অন্য পুরুষের প্রতি আসক্তি রয়েছে বলেই সন্দেহ হতে শুরু হয় স্বামীর। শেষ পর্যন্ত ‘দুঃশ্চরিত্রা’ স্ত্রীকে চরম শিক্ষা দেওয়ার ছক কষলেন। পরিকল্পনা অনুযায়ী মেলায় ঘুরতে নিয়ে গিয়ে নাগরদোলায় চড়ে ঘূর্ণায়মান অবস্থাতেই […]

সৌরভের বাড়িতে নবান্ন অভিযানের আমন্ত্রণ জানাতে গিয়ে আটক ৩

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকুরীজীবী ও চাকরি-হারা ঐক্যমঞ্চের পক্ষ থেকে নববর্ষের দিন বিকেলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Gangully) বাড়িতে যান তিনজন সদস্য। তারা তাদের কর্মসূচিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে যান। খবর পেয়ে ঠাকুরপুকুর থানার পুলিশ সৌরভের  বাড়ির সামনে থেকে তিনজনকে আটক করে। তাদের নিয়ে যাওয়া হয় ঠাকুরপুকুর থানায়। আগামী একুশে এপ্রিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি […]

বিতর্কে সানি দেওলের ‘জাঠ’, প্রদর্শনী বন্ধের দাবি খ্রিস্টান সম্প্রদায়ের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মোগল সম্রাট অওরঙ্গজেবের কু‍ৎসিত চেহারা তুলে ধরে শোরগোল বাঁধিয়েছিল ভিকি কৌশলের ‘ছাভা’। এবার বিতর্কে জড়াল সানি দেওলের ‘জাঠ’। ছবির এক দৃশ্য নিয়ে আপত্তি তুলেছে খ্রিস্টান সম্প্রদায়। শুধু তাই নয় বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে ছবি সরিয়ে ফেলারও দাবি তুলেছে। যদিও এ বিষয়ে ‘জাঠ’ ছবির প্রযোজক বা পরিবেশকরা কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। কী নিয়ে কাঠগড়ায় […]

হাওড়ার একাধিক ‘স্পর্শ কাতর’ এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে পুলিশের রুট মার্চ , চলছে কড়া নজরদারি

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: মুর্শিদাবাদের ঘটনার পর হাওড়ার স্পর্শকাতর এলাকা গুলিতে শুরু হল পুলিশের রুট মার্চ। নামানো হয়েছে র‍্যাফ বাহিনী। হাওড়ার বাঁকড়া, অঙ্কুরহাটি ,শিবপুর এইসব এলাকাতে শুরু পুলিশের রুট মার্চ(Routr March)। হাওড়া গ্রামীণ এলাকাতেও পুলিশের টহলদারি শুরু হয়েছে নববর্ষের দিন বিকেল থেকে। পুলিশের বিভিন্ন ইনটেলিজেন্স সোর্সকে হাওড়া বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে। নববর্ষের দিন বিকেলে শিবপুর ট্রাম […]

আর্থিক সঙ্কটে জর্জরিত কাম্বলির পাশে গাভাসকর, দেবেন মাসে ৩০,০০০ টাকা ভাতা

নিজস্ব প্রতিনিধি:দীর্ঘদিন ধরেই খবরের শিরোনামে  ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। শারীরিক অসুস্থতা  আর্থিক সঙ্কট, পারিবারিক টানাপোড়েন—সব মিলিয়ে জীবন যেন থমকে গিয়েছে শচিন তেন্ডুলকরের শৈশবের বন্ধু ও টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটারের। ভারতের জার্সি গায়ে ১০৪টি একদিনের ম্যাচ ও ১৭টি টেস্ট  খেলা কাম্বলি গত বছর ২১ ডিসেম্বর ভর্তি হন থানের আকৃতি হাসপাতালে। মূত্রনালী সংক্রমণ ও পেটের টান […]

ইজরায়েলি পর্যটকদের জন্য দরজা বন্ধ করল মলদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের জন্য দরজা বন্ধ করল মলদ্বীপ। আইন করে ইজরায়েলিদের ওপর নিষেদ্ধাজ্ঞা অরোপ করেছে এশিয়ার এই দেশটি। তাঁরা জানিয়েছে, ফিলিস্তিনিদের পাশে থাকার এবং তাঁদের প্রতি অটল সংহতি প্রকাশ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সংসদে অনুমোদনের পরই প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এ আইনটি অনুমোদন করেন। প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায়, ইজরায়েল বর্বরতার […]

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের নামে চার্জশিট দাখিল ইডির

নিজস্ব প্রতিনিধি: ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের মামলায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এক সংবাদ সংস্থার সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে কংগ্রেস সদস্য রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি এবং কংগ্রেস ওভারসিজ প্রধান স্যাম পিত্রোদার বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড […]

বাংলা নববর্ষের প্রথম দিনের বিকেলে ছাঙ্গু ও নাথুলায় প্রবল তুষারপাত

নিজস্ব প্রতিনিধি: আজ বাংলার নববর্ষ। হঠাৎ মঙ্গলবার বিকেল থেকে ছাঙ্গু ও নাথুলায় প্রবল তুষারপাত শুরু হয়েছে। পর্যটকদের একাধিক গাড়ি আটকে গিয়েছে সেখানে। রাস্তাঘাট সব সাদা বরফে(Snow) ঢেকে গিয়েছে। তাপমাত্রার উল্লেখযোগ্য ছন্দপতন ঘটেছে সেখানে। পর্যটকরা বরফে ঢাকা সেই দৃশ্য উপভোগ করছে। একাধিক যাত্রী বহনকারী বাস গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার পথে আটকে গিয়েছে। ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে […]

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে বুধবার নবান্নে জরুরি বৈঠকে মমতা

 নিজস্ব প্রতিনিধি: দুয়ারে দাঁরিয়ে মাহেন্দ্রক্ষণ। আগামী ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনই দিঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলছে ভক্তদের জন্য। উদ্বোধন ঘিরে চলছে সেই মুহুর্তের ব্যস্ততা। আর পুরো বিষয়টি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য আগামিকাল বুধবার (১৬ এপ্রিল) নবান্নে জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকবেন মুখ‍্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ […]

মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করছে এনআইএ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মুম্বইয়ে ২৬/১১ হামলার মূলচক্রী তাহাউর রানার কণ্ঠস্বর পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআই। সূত্রের খবর, এ বিষয়ে কেন্দ্রীয় ফরেনসিক গবেষণাগারের (সিএফএসএল) বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে। এনআইয়ের সদর দফতরে শব্দ নিরোধী কক্ষেই রানার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। নিয়মানুযায়ী, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য অভিযুক্ত তাহাউর রানার সম্মতি […]

AI-এর কামাল, জীবন্ত হয়ে উঠল এক দশক আগে মৃত গায়কের কণ্ঠস্বর  

নিজস্ব প্রতিনিধি: তেলেগু সিনেমা জগতের মাস সুপারস্টার রবি তেজার নতুন ছবি ‘মাস যাত্রা’ মে মাসে মুক্তি পেতে চলেছে। সম্প্রতি মুক্তি পাওয়া এর টিজার জনমানসে বেশ প্রভাব ফেলেছে। তবে রবি তেজার ‘মাস যাত্রা’ বর্তমানে একটি অন্য কারণে শিরোনামে রয়েছে। নির্মাতারা এখন ‘মাস যাত্রা’-এর প্রথম গান ‘তু মেরা লাভার’ প্রকাশ করেছেন। এই গানে রবি তেজা পুরোদমে নেচেছেন […]

উঠোন ভাসছে রক্তে, ৩ শিশুর দেহ দেখে আঁতকে উঠল সবাই, তারপর…

নিজস্ব প্রতিনিধি : স্বামী-স্ত্রীয়ের মধ্যে কলহ। তার জেরেই প্রাণ গেল ৩ ফুটফুটে শিশুর। যোধপুরের হাড়হিম করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ৩ শিশুকে মেরে নিজেরাও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল ওই দম্পতি। কিন্তু প্রাণে বেঁচে গেছেন তাঁরা। জানা গিয়েছে, যোধপুর জেলার ফলোদি তহসিলের কোলু পাবুজি গ্রামের বাসিন্দা স্বামী-স্ত্রীয়ের মধ্যে অশান্তি হয়েছিল। তার ফল ভুগতে হল ৩ শিশুকে। […]

এ যেন রক্ষকই ভক্ষক! বৃদ্ধ ব্যবসায়ীকে অপহরণ খোদ পুলিশকর্মীর

নিজস্ব প্রতিনিধি: যেই পুলিশের উপর সমস্ত সুরক্ষার দায়িত্ব থাকে, সেই পুলিশই কিনা করছে অপহরণ। এমনই একটি ঘটনা ঘটেছে হুগলির বৈদ্যবাটি এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই ব্যবসায়ীকেও। পুলিশ সূত্রে খবর, তারক ভৌমিক বৈদ্যবাটির পদ্মাবতী কলোনির বাসিন্দা। দিল্লি রোডের কাছে তাঁর চায়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সোমবার ভোরেও দোকান খুলেছিলেন। […]

বাংলা নববর্ষের প্রথম দিনে বন্ধ হয়ে গেল টিটাগড় লুমটেক্স জুটমিল

নিজস্ব প্রতিনিধি,টিটাগড় : বাংলা নববর্ষের প্রথম দিনেই বেকার হয়ে পড়লেন টিটাগড় লুমটেক্স জুটমিলের ১২৫০ জন শ্রমিক। শ্রমিকদের দাবি, মালিকপক্ষ জোর করে তাদের উপর কাজের চাপ বাড়িয়ে দিচ্ছে। আগে যে শ্রমিক একটি মেশিন চালাতো, বর্তমানে তাকে ডবল মেশিন(Duble Machine) চালাবার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ।এর জেরেই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পড়ে।এরপর মঙ্গলবার সকালে কাজের চাপ […]

‘অভিযোগ অস্বীকারের জায়গা নেই’, বীর দাসের সমালোচনা মেনে নিয়ে বিবৃতি এয়ার ইন্ডিয়ার

নিজস্ব প্রতিনিধি: কৌতুকাভিনেতা বীর দাসের এয়ার ইন্ডিয়া নিয়ে পোস্টের পর বিবৃতি জারি করে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিল বিমান কর্তৃপক্ষ। তারা স্বীকার করেছে যে কৌতুকাভিনেতার স্ত্রীর জন্য হুইলচেয়ার সরবরাহের ক্ষেত্রে সত্যিই দেরি হয়েছিল। বীর ১৪ এপ্রিল মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট AI816-তে ছিলেন। মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার সমালোচনা করে বীর দাস অভিযোগের সুরে […]

মার্কিন-চিন বাণিজ্য যুদ্ধ আরও তীব্র, বোয়িং জেট ক্রয় স্থগিত করল বেজিং  

নিজস্ব প্রতিনিধি: বেজিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্রতর হয়েছে। তার মধ্যেই এলো আর এক তথ্য। মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে, চিন তার বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে আমেরিকান বিমান সংস্থা থেকে বোয়িং জেট ক্রয় বন্ধ করার। চলতি বছরের জানুয়ারি মাসে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্র পরষ্পরের […]

শিক্ষকের রহস্যমৃত্যু, আত্মহত্যার নেপথ্যে কী কারণ? মিলল সুইসাইড নোট

নিজস্ব প্রতিনিধি: শুরুর দিনেই সব শেষ। বাংলা নববর্ষের দিন সকালেই বিষাদের ছায়া কুলতলি থানা এলাকার মেরিগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেরিয়া গ্রামে। এখানেই বাড়ি ছিল স্কুল শিক্ষক প্রণব পতিত নাঁইয়ার। তিনি শিক্ষকতা করতেন জয়নগরে টিএস সনাতন হাইস্কুলে। এদিন হঠাৎ-ই সকালে তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় ঝুলন্ত দেহ উদ্ধার। তাঁর সঙ্গে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। […]

ওয়াকফ নিয়ে এবার সুপ্রিমকোর্টে রিভিউ রিট পিটিশন ভরতপুরের তৃণমূল বিধায়কের

নিজস্ব প্রতিনিধি : ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ রিট পিটিশন দাখিল করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। মঙ্গলবার সুপ্রিমকোর্টে রিট পিটিশন দিয়েছেন তিনি। ওয়াকফ আইন কার্যকর হওয়ার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলায় এই আইন কার্যকর করা হবে না। সংসদে ওয়াকফ সংশোধনী বিলকে […]

0:00