নিজস্ব প্রতিনিধিঃ নয়া সাফল্য কলকাতা মেট্রোর। মঙ্গলবার বউবাজার পেরিয়ে মাত্র ১১ মিনিটেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পৌঁছাল ট্রায়াল মেট্রো রেক। তবে এরআগে হয়েছিল ট্রলি ট্রায়াল। কিন্তু এদিন একেবারে সুষ্ঠু ভাবেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অবধি গেল পুরো রেক । আর তাতে প্রশ্ন উঠছে তাহলে কী দ্রুত মিলবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো ?
সূত্রের খবর, কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছ থেকে ছাড়পত্র মিললেই চলবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। অন্যদিকে জোরকদমে চলছে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত কাজ। খুব শীঘ্রই শেষ হবে এই কাজ। আর তাতে বেশ উপকৃত হবেন ইস্ট ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইনের যাত্রীরা । কবে থেকে চালু হবে এই মেট্রো পরিষেবা সেটা এখন শুধু সময়ের অপেক্ষা ।
উল্লেখ্য , ইষ্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য ২০১৯ সালে বড়বাজারের একের পর এক বাড়িতে ফাটল দেখা গিয়েছিল । আতঙ্কে বাড়ি ছাড়তে হয়েছিল আমজনতাকে । কার্যত প্রশ্নের মুখে পড়তে হয়েছিল মেট্রোকে । তাই জানুয়ারি মাস থেকেই বউবাজারে দুর্গা পিতুরী লেন, স্যাকরা পাড়া-সহ একাধিক জায়গা শুরু হয়ে গিয়েছে জিও ফিজিক্যাল টেমোগ্রাফিক সার্ভের কাজ। মূলত, মাটি বোঝার জন্য একাজ করা হচ্ছে। যাতে বউবাজারের স্থানীয় বাসিন্দাদের কোন অসুবিধা না হয় ।