‘নটোরিয়াস ক্রিমিনাল’ মন্তব্যের জের, ক্ষমা না চাইলে মানহানি মামলার হুঁশিয়ারি

নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলে আক্রমণ করেছিলেন অনিকেত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন কেটে গেলেও আর জি কর কাণ্ড(R G Kar Incident) নিয়ে সরগরম রয়েছে রাজ্য। দোষীর শাস্তির বদলে এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের ন্যায্য অধিকার পাওনার দাবিই হয়ে উঠছে আন্দোলনের মূল প্রসঙ্গ। চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে থ্রেট কালচারের(Threat Culture) মাথাদের ধরতে কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন। ইতিমধ্যেই একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত বর্ধমান কলেজ‌ ও হাসপাতালের প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্স ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজগুলির দুর্নীতি রুখতে এই মুহূর্তে যথেষ্ট তৎপর স্বাস্থ্য ভবন। এরইমধ্যে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে থ্রেট কালচারে অভিযুক্ত ডাক্তারদের ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলে(Notorious Criminal Comment) আক্রমণ করেছিলেন আন্দোলনরত চিকিৎসক অনিকেত মাহাতো(Aniket Mahato)। ওই ঘটনার জেরে এবার অনিকেতের বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি দিল থ্রেট কালচারে অভিযুক্ত চিকিৎসকেরা।

জানা গিয়েছে, অনিকেতের মন্তব্যের জেরে ক্ষুব্ধ দিল থ্রেট কালচারে অভিযুক্ত চিকিৎসকেরা। তাঁদের তরফে অতনু বিশ্বাস হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তিন দিনের মধ্যে অনিকেত যদি জনসমক্ষে ক্ষমা না চান তাহলে তাঁর বিরুদ্ধে কোর্টে মানহানির মামলা করা হবে। আইনজীবী মারফৎ আইনি নোটিস পাঠিয়ে অতনু বলেছেন, ‘তিন দিনের মধ্যে সমাজমাধ্যমে ক্ষমা না চাইলে মানহানির মামলা করব। নবান্নের সরকারি বৈঠকে সেদিন মুখ‌্যমন্ত্রী, মুখ‌্যসচিব, শীর্ষ পুলিশকর্তাদের উপস্থিতিতে কোনও তথ‌্যপ্রমাণ ছাড়াই আমাদের ৫৩ জনকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ ও শ্লীলতাহানিকারী বলে কালিমালিপ্ত করেছেন উনি। তিনদিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে হাইকোর্টে মানহানির মামলা(Defamation Case) করা হবে।’

প্রসঙ্গত, নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরণ অনশনের পথে হাঁটেন জুনিয়র ডাক্তাররা। এরপর সমস্যার সমাধানে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। তিলোত্তমা হত্যাকাণ্ড থেকে শুরু করে আর জি করের নানান দুর্নীতি ও থ্রেট কালচার সহ সব বিষয়েই মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান জুনিয়র ডাক্তাররা। সেখানেই থ্রেট কালচারে জড়িত থাকার অভিযোগে শাস্তিপ্রাপ্ত ৫৩ জন জুনিয়র ডাক্তারকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলে আক্রমণ করেছিলেন আন্দোলনকারী ডাক্তার অনিকেত মাহাতো। আদালতের রায়ে সাসপেনশন স্থগিত হতেই অনিকেতের বিরুদ্ধে পদক্ষেপ করলেন জুনিয়র ডাক্তার অতনু বিশ্বাস। যদিও এই বিষয়ে অনিকেত মাহাতোর তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

RG Kar Case : আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

স্বস্তি, ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত সাত পড়ুয়ার উপর সাসপেনশন স্থগিত কলকাতা হাইকোর্টের

ভোটারদের ‘মন বুঝতে’ ৬ বিধানসভা কেন্দ্রে বুথস্তরে সমীক্ষা তৃণমূলের

‘বিচারের নামে ৪.৭৫ টাকা তুলেছে, ওরা কি Notorious Criminal নয়’, প্রশ্ন শ্রীশদের

অনিকেতের ‘Notorious Criminal’র খেসারত গুনবেন এবার দেবাশিষরা, এল নয়া সংগঠন

অনিকেতদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অরূপ চক্রবর্তী ও কুণাল ঘোষ

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকেই মান্যতা দিল হাইকোর্ট, সাসপেনশন কার্যকর নয় ৫১জন জুনিয়র ডাক্তারের

কৃষ্ণনগর কাণ্ডে ধৃত রাহুল মুখ্যমন্ত্রীকে হটাবার দাবি পোস্ট করেছিল সোশ্যাল মিডিয়ায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]