Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বস্তি, ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত সাত পড়ুয়ার উপর সাসপেনশন স্থগিত কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ থ্রেট কালচারের অভিযোগে সাসপেন্ড করা হয়েছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সাত পড়ুয়াকে। আর এবার কলেজ কর্তৃপক্ষের দেওয়া নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল  কলকাতা হাই কোর্ট। এদিন আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করার যে নির্দেশ দিয়েছিলেন, তা আপাতত কার্যকরী  হবে না। পড়ুয়ারা ক্লাস করা থেকে শুরু করে বসতে পারবেন পরীক্ষাতেও।

এদিন মামলাকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়  জানান,’ মেডিক্যাল কলেজে অ্যান্টি র‍্যাগিং কমিটি থাকার কথা। কিন্তু তা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে  নেই।  ওই ছাত্রদের বিরুদ্ধে একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‘ আর এই  সওয়াল-জবাব শেষে বিচারপতি জয় সেনগুপ্ত জানান, সাসপেনশন নয়। ওই ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারবেন, পরীক্ষাও দিতে পারবেন।

উল্লেখ্য, থ্রেড কালচারের অভিযোগে  অরিত্র রায়-সহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের সাত জন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়। হস্টেলে থাকা, কলেজে ক্লাস করা, পরীক্ষা দেওয়া – সব কিছুতেই তাঁদের উপর এই সিদ্ধান্তের বিরোধিতা করে  কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। আর সেই মামলার প্রেক্ষিতেই এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে ওঠে এই মামলার শুনানি। আর তখনই সাত পড়ুয়াদের সাসপেন্সের ওপর স্থগিতাদেশ দেন বিচারপতি। আগামী  পাঁচ সপ্তাহ পরে এই মামলায় ফের শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশে বিশ বাঁও জলে জয়েন্টের ফলাফল

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00