Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্মবিরতির জেরে NRS হাসপাতালে হচ্ছে না অস্ত্রোপচার, মৃত্যুর মুখে ৫ বছরের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা। আর সেই কর্মবিরতির জেরে  বিধ্বস্ত হয়ে  পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। হাজার হাজার মানুষ হাসপাতালে গিয়ে পাচ্ছে না চিকিৎসা। এই আবহে  কলকাতার এনআরএস হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছে না কোচবিহারের ৫ বছরের মুসকান খাতুন।

কিছুদিন আগে এনআরএস হাসপাতালে হার্টের অপারেশনের  জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল এই শিশু। কিন্তু চিকিৎসকদের কর্মবিরতির জেরে সেখানে হচ্ছে না অস্ত্রোপচার। পাওয়া যাচ্ছে না অপারেশনের তারিখ। এমনটাই জানিয়েছেন মুসকানের বাবা। কবে হবে  অস্ত্রোপচার তা এখন জানা যায়নি। একথায় বলা যায়, চিকিৎসকদের কর্মবিরতির জেরে বিপন্ন হতে চলেছে এক খুদের প্রাণ।  অন্যদিকে কয়েকদিন আগে পথদুর্ঘটনার কবলে পড়েছিলেন কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্য। তাঁর মা অভিযোগ করেছেন,  সেই সময় ছেলেকে আরজি কর হাসপাতালে নিয়ে গেলেও কোনও চিকিৎসক এগিয়ে আসেননি। আর  তাই সে  বিনা চিকিৎসায় ছটফট করতে করতে মারা যায় । এবার ফের একই চিত্র দেখা গেল NRS হাসপাতালে।

উল্লেখ্য , আরজি কর কাণ্ডের প্রতিবাদে টানা দীর্ঘদিন ধরে কর্মবিরতির ডাক দেন জুনিয়র চিকিৎসকেরা।  বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন , ‘ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের জেরে ২৭ জন প্রাণ হারিয়েছেন। আপনারা সকলেই কাজে ফিরুন।‘ তবে মুখ্যমন্ত্রীর আর্জির পরেও কাজে ফেরেনি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা।

এনআরএস হাসপাতালকে শোকজ জাতীয় মেডিক্যাল কমিশনের

অপারেশন টেবলেই এন আর এস চিকিৎসকদের হাতযশে বাঁচল মা ও শিশুর প্রাণ

‘সময়াভাব’, অমিত শাহের পর অভয়ার বাবা- মা’র সঙ্গে দেখা করলেন না রাষ্ট্রপতি

হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে দে ভাইদের,হেফাজতে নিয়ে কবে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা ?

মুখ থেকে বের হল সাইকেলের ‘স্পোক’, দু’বছরের শিশুর প্রাণ ফেরাল এনআরএস

RG Kar: সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আর্জি খারিজ হাইকোর্টের

টানলেও উঠবে না চুল গজাবে ভেতর থেকে, টেকো মাথার ভিড় জমছে এনআরএসে

পরীক্ষা না দিয়েই প্র্যাকটিসে! আরজি কর কাণ্ডে প্রতিবাদী আসফাকুল্লার বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00