Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে দে ভাইদের,হেফাজতে নিয়ে কবে জিজ্ঞাসাবাদ করবে গোয়েন্দারা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার বাইপাসের ধারের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে প্রতীপের বাবা প্রণয় দে-কে। তাঁকে এনআরএস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার এনআরএস থেকে ছাড়া হচ্ছে বাকি দু’জনকেও। লালবাজার গোয়েন্দা সূত্রে খবর, হেফাজতে নিয়ে দে ভাইদের জিজ্ঞাসাবাদ করা হবে খুব শীঘ্রই। তবে তাঁদের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

ট্যাংরায় তিনটি খুনের বিষয়ে দে ভাইদের জিজ্ঞাসাবাদ করতে মরিয়া গোয়েন্দারা। এখনও তাঁদের পূর্ণাঙ্গ জিজ্ঞাসাবাদের সুযোগ মেলেনি।তবে নাবালক ছেলে প্রতীপ ও প্রণয়ের বয়ান রেকর্ড করা গিয়েছে। শারীরিক অবস্থা ঠিক থাকলে প্রসূণকেও জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করা হবে।

বাইপাসের ধারের হাসপাতালে প্রথমে আইসিইউতে রেখে চিকিৎসা চলছিল তিন জনের। পরে চিকিৎসকেরা তাঁদের অন্যত্র সরানোর সিদ্ধান্ত নেন। সূত্রের খবর, সোমবার প্রসূন এবং প্রতীপকে ছাড়া হলে তাঁদেরও অন্য হাসপাতালে নিয়ে যাবে পুলিশ। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইতিমধ্যেই গতকাল শনিবার শহরের বেসরকারি হাসপাতালের নাবালক প্রতীপ দে-র সঙ্গে কথা বলেছেন পুলিশ। আর নাবালকের বয়ানেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল। পুলিশকে নাবালক প্রতীপ জানিয়েছিল, বাবা প্রণয় দে নয়, বরং তাঁর কাকাই মা সুদেষ্ণা এবং কাকিমা রোমির শিরা কেটে খুন করেছেন। এমনকী তাঁর বাবা নিজের ও তাঁর হাতের শিরা কেটেও খুন করতে গিয়েছিল, কিন্তু কোনভাবে তাঁরা বেঁচে গিয়েছেন।নাবালক পুলিশি বয়ানে আরও জানিয়েছিল, তিনটি উপায়ে আত্মহত্যার ছক কষেছিলেন তাঁর বাবা ও কাকা। রেললাইনের কাছ গাড়ি থামিয়ে ট্রেনের সামনে ঝাঁপ, গঙ্গায় ঝাঁপ দেওয়া, উলুবেড়িয়ার কাছে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ-সহ নানাভাবে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন প্রসূন এবং প্রণয়। কিন্তু কোনও পরিকল্পনা কার্যকর না হওয়ার দরুণ শেষমেশ তাঁরা সায়েন্স সিটির কাছে বাইপাসে আসার পর মেট্রো রেলের পিলারে গাড়ির ধাক্কা দিয়ে আত্মঘাতীর ছক কষেছিলেন। গাড়িতে থাকাকালীন বাবা ও কাকার কথোপকথন থেকে তাঁদের আত্মহত্যার পরিকল্পনার কথা জানতে পারেন প্রতীপ।

ট্যাংরায় দে পরিবারের হত্যাকাণ্ডে চার্জ গঠন করল শিয়ালদহ আদালত

এনআরএস হাসপাতালকে শোকজ জাতীয় মেডিক্যাল কমিশনের

অপারেশন টেবলেই এন আর এস চিকিৎসকদের হাতযশে বাঁচল মা ও শিশুর প্রাণ

‘যোগা করায় পায়েসে ঘুমের ওষুধ খেয়ে কিছুই হয়নি’ ট্যাংরা কাণ্ডে চাঞ্চল্যকর বয়ান নাবালকের

দিনের আলোতেই ‘খুন’, রাত অবধি দেহ আগলে ভাইরা! ট্যাংরা কাণ্ডে হাড়হিম তথ্য

হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে প্রণয় ও নাবালক ছেলে! জট কাটবে কী ট্যাংরাকান্ডের ?

মুখ থেকে বের হল সাইকেলের ‘স্পোক’, দু’বছরের শিশুর প্রাণ ফেরাল এনআরএস

‘খুন-আত্মহত্যা করতেই পারে না’, ট্যাংরাকাণ্ডে দাবি দে পরিবারের ঝাড়ুদারের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00