Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টানলেও উঠবে না চুল গজাবে ভেতর থেকে, টেকো মাথার ভিড় জমছে এনআরএসে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চুল উঠে যাওয়া বা চুল পড়ার সমস্যায় ভোগেন প্রায় সকলেই। এর থেকে মুক্তি পেতে কেউ ব্যবহার করেন নানা রকমের ঘরোয়া পদ্ধতি তো কেউ আবার আপন করে নেন পরচুলাকেতবে এই সব এখন অতীত। বাংলায় সরকারি স্তরে প্রথম নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজে শুরু হল প্লেটলেট রিচ থেরাপি। এবার চুল গজাবে ভিতর থেকে। টানলেও তা আর খুলবে না।

বেসরকারিতে একেকটা সিটিং-এর জন‌্য ন্যূনতম খরচ ৮ হাজার টাকা। তবে নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজে এই পরিষেবা মিলবে সম্পূর্ণ বিনামূল্যে। নীলরতন সরকার মেডিক‌্যাল কলেজের ত্বকরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. অরুণ আচার জানিয়েছেন, এই প্লেটলেট রিচ থেরাপির জন‌্য অনেকগুলো সিটিংলাগে রোগীর। হাসপাতালের ত্বকরোগ বিভাগে সম্প্রতি অত‌্যাধুনিক সমস্ত যন্ত্র দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তার মাধ‌্যমেই এই বহুমূল‌্য চিকিৎসা বিনামূল্যে করা সম্ভব হয়েছে।

 ডা. অরুণ আচার জানিয়েছেন, এই থেরাপিতে প্রথমে রোগীর ২০ এমএল রক্ত নেওয়া হয়। তারপর বিশেষ প্রক্রিয়ায় তা থেকে আলাদা করা হয় প্লেটলেট। মাথার মধ্যে যেখানে চুল নেই, সেখানে ইনজেক্ট করা হয় ওই প্লেটলেট। একবার নয়, তিনবার, প্রয়োজনে তারও বেশি। প্রতি মাসে একটা করে সিটিংহয়। প্রত্যেকবার ইনজেক্ট করে দেখা হয় কতটা চুল গজাল। এই প্লেটলেটের মধ্যে একটা গ্রোথ ফ‌্যাক্টর থাকে। তাই সাহায‌্য করে মাথায় চুল গজাতে। নতুন চুলে কিছু মাখতেও বাধা নেই। চিকিৎসকরা জানিয়েছেন, এই নতুন গজানো চুলে শ‌্যাম্পুও করা যাবে। সাধারণত ন্যূনতম তিনটি সিটিংলাগে চুল গজানোর জন‌্য। অনেকের ক্ষেত্রে তা একটু বেশিও লাগতে পারে।

এই চুল পড়ার সমস্যা কেন দেখা দিচ্ছে? ডা. অরুণ আচারের কথায়, ‘‘এখনকার ছেলেরা চুলে নানান প্রসাধন সামগ্রী ব‌্যবহার করে। নানান জেল ব‌্যবহার করে অহরহ। এইসব প্রসাধন সামগ্রীর কারণে বাতাসে ভেসে বেড়ানো ধূলিকণা চুলে আটকে যায়। ক্ষতিগ্রস্ত হয় ফলিকল।’’ বিতর্ক রয়েছে তেল মাখা নিয়েও। ডা. অরুণ আচার জানিয়েছেন, ‘‘অনেকেই হাসপাতালে আসেন টাকের সমস‌্যা নিয়ে, যাঁরা নিয়মিত তেল মাখতেন।’’ চিকিৎসকের বক্তব‌্য, আমরা রোগীদের নিয়মিত তেল ব‌্যবহার এড়িয়ে চলতে বলি। দূষণ বেড়ে গিয়েছে শহরের। নিয়মিত তেল মাখলে চুল তেলতেলে হয়ে থাকে। এতে সহজেই আটকে যায় ধূলিকণা। চুলের ফলিকলকে নষ্ট করে এই ধূলিকণা।’’ আর এই খবর চাউর হতেই  লাইন দিয়ে টেকো’-রা আসছেন নীলরতনে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00