হলদিরাম এলাকার জল-যন্ত্রণা কমাতে উদ্যোগী নবান্ন, উপকৃত হবেন নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হলদিরাম-চিনার পার্ক এলাকায়(Haldiram and Chinar Park Area) জল জমার সমস্যার(Drainage Problem) সমাধানে এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার(West Bengal Government)। এর ফলে এলাকাবাসীদের পাশাপাশি উপকৃত হবেন নিত্যযাত্রীরা। কিভাবে ওই নির্দিষ্ট এলাকার জল যন্ত্রণা কমানো যায় তা নিয়ে নবান্নের তরফে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে উদ্যোগী হতে বলা হয়েছে। এই নির্দেশ কার্যকর করতে শীঘ্রই কলকাতা বিমানবন্দর-সহ হলদিরাম-চিনার পার্ক এলাকার কাছাকাছি থাকা একাধিক প্রশাসনিক সংস্থাকে নিয়ে বৈঠকে বসতে পারে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ দূষণ নিয়ে বাড়ছে উদ্বেগ, আতশবাজি নিষিদ্ধ করার রায়ে কি জানাল সুপ্রিম কোর্ট!

গত শনিবার নবান্নের এক শীর্ষ কর্তার নেতৃত্বে হওয়া ‘এয়ারপোর্ট এনভায়রনমেন্ট কমিটি’র(Airport Environment Committee) বৈঠকে বিমানবন্দরের পার্শ্ববর্তী পুর এলাকাগুলির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠে আসে। তখনই বিধাননগর পুরসভার আধিকারিকেরা ওই বৈঠকে জানান, বিমানবন্দর-সহ বিস্তীর্ণ এলাকার জল বেরোয় বিধাননগর পুর এলাকার মধ্য দিয়ে। পরিস্থিতি আগের তুলনায় উন্নত হলেও সমস্যা পুরোপুরি মেটেনি। এখন এক দিনের ভারী বৃষ্টিতেই হলদিরাম তল্লাট জলে ডুবে যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, একটু ভারী বৃষ্টি হলেই বিপাকে পড়ে যান হলদিরাম এলাকার বাসিন্দারা। নিকাশি ব্যবস্থায় সমস্যা থাকার কারণে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তার জমা জল ভেঙে যাতায়াত করতে হয়। বিশেষত বিমানবন্দরগামী যাত্রীরা এসময় চরম ভোগান্তির মধ্যে পড়েন। জমা জলের জন্য যানবাহনের গতি কমে যাওয়ার কারণে যানজটের সমস্যাও বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ সপ্তাহান্তে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া! বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে কলকাতায়?

সূত্রের খবর, নবান্নের ওই শীর্ষ কর্তা বৈঠকে জানান, নগরায়ণের কারণে দেশের সর্বত্র এই ধরনের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তবে অন্যান্য জায়গায় কিভাবে তার সমাধান করা হচ্ছে, সেদিকে নজর রেখে সমাধানসূত্র খুঁজে বার করার জন্য উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে ভবিষ্যতে এই এলাকার জল-যন্ত্রণা অনেকটাই কমে যাবে।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

‘না ডাকলে যাই না’, অমিত শাহের সভায় ডাক না পাওয়া নিয়ে বিস্ফোরক দিলীপ

‘অপারেশন সিঁদুর’-এর নামে রাজনৈতিক হোলি চলছে, প্রধানমন্ত্রীকে নিশানা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]