Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অপরাধে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অনলাইন ওএলএক্স- এ বিজ্ঞাপন দিয়ে চাকরির নাম করে কিডন্যাপিং করে টাকা আদায়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া ভট্টনগরে। জানা গিয়েছে অনলাইন ওএলএক্স – এ চাকরির টোপ দিয়ে সোমবার জগদীশপুরের এক যুবককে লিলুয়ায় (Lilua)ডাকা হয়। লিলুয়ার ভট্ট নগরে বহু পরিচিত পালিত বাড়িতে ওই যুবককে আটকে রেখে […]

রানাঘাটে বাড়ি তৈরি করার মাটি খুঁড়তেই উঠে এল মানুষের কঙ্কাল

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি ও নদিয়া: বাড়ি করার মাটি খুঁড়তেই উঠে এল মানুষের কঙ্কাল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর দয়ারপাড়ায়।জানা যায়, মঙ্গলবার রাজমিস্ত্রিরা ঘর করার জন্য গর্ত খুঁড়ছিলেন। তখনই গর্তের ভেতর থেকে উঠে আসে আস্ত একটি নর কঙ্কাল। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার(Ranaghat P.S.) পুলিশ। এরপর পুলিশ […]

হাতে ব্যান্ডেজ, চোখে ক্ষত স্পষ্ট, পেজার হামলায় আহত ইরানের রাষ্ট্রদূতের ছবি প্রকাশ্যে

মোজতবা আমানি সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেছেন। কয়েক মাস আগে লেবাননে পেজার হামলা চালায় ইজরায়েল। যাতে আহত হয়েছেন অসংখ্য মানুষ এবং নিহতও হয়েছেন অনেকে।

যাদবপুরে ১২ জন পড়ুয়ার ট্যাব কেনার টাকা ঢুকলো অন্যের অ্যাকাউন্টে.

নিজস্ব প্রতিনিধিঃ ট্যাব কেলেঙ্কারি  নিয়ে উত্তাল গোটা রাজ্য। খোদ যাদবপুরে ঘটলো ট্যাব কেলেঙ্কারি। মোট ১২ জন পড়ুয়ার ট্যাব কেনার টাকা ঢুকল অন্যের অ্যাকাউন্টে । ফলে কলকাতা শহরে একে কেন্দ্র করে বিরোধীরা সুর চরাতে শুরু করেছে।এই আবহে মঙ্গলবার ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মালদা থেকে গ্রেফতার করা হয় একজনকে। অভিযোগ উঠেছে,  অভিযুক্ত যুবক পড়ুয়াদের অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে রাজ্য […]

আবারও আইনি বিপাকে কঙ্গনা, নোটিশ ধরাল আগ্রা আদালত, এবার তাঁর দোষ কী?

নোটিশের মাধ্যমে কঙ্গনা রানাউতের জবাব চাইল আদালত। তারকা সাংসদ কঙ্গনার বিরুদ্ধে বিশেষ আদালতে অ্যাডভোকেট রমাশঙ্কর শর্মা একটি মামলা দায়ের করেছিলেন। মঙ্গলবার তার শুনানি হয়।

10,000 এর কমেই শক্তিশালী ফিচার নিয়ে এলো নতুন Vivo Y18t স্মার্টফোন

নিজস্ব প্রতিনিধিঃ  আপনার বাজেট যদি কম হয় তবে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। ভারতের স্মার্টফোন ব্র্যান্ড Vivo নিয়ে এসেছে নতুন Vivo Y18t, যা মাত্র 10,000 টাকারও কমে বাজারে পাওয়া যাবে। শক্তিশালী 50MP Camera এবং 5,000mAh Battery সহ এই স্মার্টফোনটি আকর্ষণীয় ফিচার ও স্পেসিফিকেশনে সাজানো হয়েছে। Vivo Y18t-এর স্পেসিফিকেশনসমূহ ডিসপ্লে: ফোনটিতে 56 ইঞ্চির HD+ ডিসপ্লে […]

কালিকাপুরে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে ৫ ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার বিকেলে   কালিকাপুরে মেট্রোর ক্যাশ অ্যান্ড ক্যারির পাশে একটি ঝুপড়িতে   বিধ্বংসী আগুন লাগে । ঘটনাস্থলে যায়  দমকলের ৫ ইঞ্জিন। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ । যদিও আগুনের গ্রাসে চলে গিয়েছে ৪ টি  ঝুপড়ি ঘর৷  একথায় বলা যায়, মুহূর্তে  ভয়াবহ আকার নেয় এই অগ্নিকাণ্ড।  তবে কী করে আগুন লাগল […]

উল্টোডাঙায় পথ দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, পাহাড় থেকে পরিবহনমন্ত্রীকে ফোন মমতার

নিজস্ব প্রতিনিধি: সল্টলেকে দুটি বাসের রেষারেষিতে স্কুল পড়ুয়ার মৃত্যুতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সুদূর পাহাড় থেকে এই দুর্ঘটনার খবর পেয়ে তিনি টেলিফোন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে(Transport Minister Snehashis Chakraborty)। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রী রাজ্যের পরিবহনমন্ত্রীকে নির্দেশ দেন। আগামী বৃহস্পতিবার এই দুর্ঘটনার সংক্রান্ত বিষয়ে উচ্চপর্যায়ে বৈঠক ডেকেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী। ওই […]

‘বিয়ের রাতে বিছানায় দিতে হয় আগুন’, ভুয়ো রীতির কথা বলে ১১ লাখ টাকা নিয়ে চম্পট কনে

আসলে, ওয়াং তার বান্ধবীকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিয়ের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের ঠিক আগেই যুবকের বান্ধবী লি তাঁকে বিয়ের একটি পুরানো এবং অনন্য আচারের কথা মনে করিয়ে দেন।

রিল বানাতে রেললাইনে থার চালানোর চেষ্টা, পুলিশ আসতেই বেরিয়ে গেল মদ্যপ যুবকের বাহাদুরি

নিজস্ব প্রতিনিধি: আজকাল সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল হওয়ার জন্য মানুষ কি না করে! এদিকে রিল(Instagram Reels) বানানোর চক্করে কেউ পড়ে যান পুলিশি ঝামেলায় আবার কারোর প্রাণের ঝুঁকি বেড়ে যায় চোখের নিমেষে। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল রাজস্থানের(Rajasthan) জয়পুরে(Jaipur Incident)। সেখানে রিল বানানোর জন্য রেললাইনের ওপর মাহিন্দ্রা থার গাড়ি চালানোর চেষ্টা করছিল এক মদ্যপ যুবক। আসন্ন […]

ভিড়ের মধ্যে গাড়ির ধাক্কা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্কঃ চিনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। স্থানীয় সময় সোমবার চিনের দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইতে  একটি স্টেডিয়ামের বাইরে এক ব্যক্তি গাড়ি নিয়ে আচমকাই  ঢুকে পড়ে জনতার মাঝে। আর তাতেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান ৩৫ জন। আহত হয়েছেন কমপক্ষে  ৪৩ জন।  তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে । এই ঘটনা প্রসঙ্গে চিনের সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, আহতদের […]

শতাধিক গাছ কেটে বন ‘সাফ’ করার অপরাধে ফের আইনি নোটিশ পেল যশের ‘টক্সিক’ টিম

এইচএমটি ব্যবসার উদ্দেশ্যে জমি ভাড়া দিচ্ছে, যার মধ্যে ‘টক্সিক’ নামে একটি চলচ্চিত্রও রয়েছে। যে ছবিটির জন্য প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হয়েছে, যা বন সাফের সীমা লঙ্ঘনের অধীনে পড়েছে।

ফের কেন্দ্রীয় মোটর ভেহিকেলস আইন পুনর্বিবেচনা করার আবেদন বাস মালিকদের

নিজস্ব প্রতিনিধি: ১৫ বছরের পুরোনো বাস ও মিনি বাস বাতিলের বিষয়ে পুনর্বিবেচনা করার আবেদন জানাল বাস মালিকরা।জেলায় বর্ধিত টোল ট্যাক্স(Toll Tax) প্রত্যাহার করতে হবে সেই দাবিও জানানো হয়েছে। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে মালিকরা দাবি করেন,ডিজেলের দাম কমাতে হবে এবং জি এস টি (GST)বসাতে হবে।কোভিডের সময় থেকে বাস ও মিনিবাসের ২ বছরের সময় সীমা […]

অপারেশন করিয়ে ওজন কমানোর চেষ্টা, অকালে চলে গেলেন দুই সন্তানের মা

আন্তর্জাতিক ডেস্ক: ‘কফি উইথ করণ’-এ এসে অভিনেত্রী রাখি সাওয়ান্ত বলেছিলেন, ‘যা ভগবান দিতে পারেনি তা আজকাল ডাক্তারের কাছে গেলে পাওয়া যায়’। একথা একেবারেই মিথ্যে নয়। বর্তমানে প্লাস্টিক সার্জারি(Plastic Surgery) সহ শরীরের একাধিক অঙ্গ নিজের ইচ্ছেমতো বানানোর জন্য অপারেশনের চাহিদা বাড়ছে রমরমিয়ে। শুধু সেলিব্রিটি নন, শরীর বদলানোর দৌড়ে শামিল হচ্ছেন সাধারণ মানুষও। প্রাণের ঝুঁকি সত্ত্বেও সার্জারি […]

‘কর্মসংস্থানের জন্য চালু হবে ওয়েব পোর্টাল’,পাহাড়ের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ১ বছর পর পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার বিভিন্ন উন্নয়ন পর্ষদ-সহ  GTA  বৈঠক করেন তিনি। এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাহাড়ের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’ পাহাড়ে প্রতিভাবান ছেলে- মেয়েরা আছেন । তাই তাদের কর্মসংস্থানের জন্য  ৪ টি স্কিল সেন্টার হবে। কর্মসংস্থানের জন্য সরকারের তরফে খোলা হবে […]

আসছে শীতকাল, এই উপায়ে চাষ করলে মাত্র ২ মাসেই ফলবে স্ট্রবেরি…

এরপর ফলের ভেতর থেকে কালো ও বাদামী রঙা বীজ বের করে সেগুলো কাগজে শুকিয়ে নিন। এরপর একটি পাত্রে এক ভাগ মাটি, এক ভাগ কম্পোস্ট ভার্মি, এবং এক ভাগ বালি নিয়ে তিনটি উপকরণকেই ভালমতো মিশিয়ে নিন।

খড়্গপুর শহরে ঢুকে পড়লো ১২টি হাতির দল, ঝাড়গ্রামে পালিয়ে প্রাণ বাঁচাল ৩ সিভিক ভলেন্টিয়ার

নিজস্ব প্রতিনিধি খড়গপুর ও ঝাড়গ্রাম: খড়্গপুরে শহরে ঢুকলো হাতির দল। প্রায় ১০ থেকে ১২ টি হাতি রয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই হাতির তাড়াতে হুলা পার্টিসহ পুলিশ তৎপর রয়েছে সকাল থেকে । খড়গপুর সাউথ সাইড এলাকার কয়েকটি রাস্তা আপাতত বন্ধ রেখেছে খড়্গপুরের রেল এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুলের সামনে জঙ্গলে রয়েছে হাতির দল। আর এই হাতি দল […]

এসডিএম-এর গাড়ির বনেটে যুবতীর অশ্লীল নাচ, ফের বিতর্কের মুখে প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: সবরকমভাবে চেষ্টা করেও উত্তরপ্রদেশের প্রশাসন যেন দিনদিন নিজেদের ভাবমূর্তি রক্ষায় অক্ষম হয়ে পড়ছে। প্রকাশ্য রাস্তায় মূত্র বিসর্জনের কারণে এদিন খবরের শিরোনামে উঠে এসেছেন আগ্রার এক পুলিশ কনস্টেবল। আবার অন্যদিকে এসডিএম(Sub Divisional Magistrate)-এর গাড়ির বনেটে উঠে ভোজপুরি গানে অশ্লীল অঙ্গভঙ্গি দেখিয়ে নাচতে দেখা গেল এক যুবতীকে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার(Viral Video) পরই […]

মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী মদের গ্লাস হাতে গানের তালে মত্ত, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর বিধানসভার বিজেপি প্রার্থী মদের গ্লাস হাতে গানের তালে মত্ত । ভাইরাল ভিডিও।শুরু রাজনৈতিক তরজা।মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনের একদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত এক ভিডিও(Video) নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিজেপি প্রার্থী একটি হিন্দি গানের(Hindi Songh) সুরে তাল মিলিয়ে গা দোলাচ্ছেন এবং হাতে রয়েছে একটি মদের গ্লাস। ভিডিওটি […]

রাজ্য সরকারের কাছে ধান বেচতে উৎসাহী  লক্ষ লক্ষ চাষি

নিজস্ব প্রতিনিধিঃ খারিফ মরশুমের শুরুতেই সরকারের কাছে ধান বিক্রির  জন্য  ১৮ লক্ষ চাষি নাম নথিভুক্ত করেছেন। যা ২০২৩ সালের তুলনায় অনেকটাই বেশি। সেই বছর চাষির সংখ্যা ১৫ লক্ষের কম ছিল। তবে চলতি বছর সরকারের কাছে ধান বিক্রির  জন্য আরও  চাষিরা নাম নথিভুক্ত করবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর । জানা গিয়েছে, এখনও পর্যন্ত  নতুন ধান খুব […]

৪০০০ টাকা সস্তায় মিলছে Motorola-র ওয়াটারপ্রুফ এই 5G ফোন, নয়া দাম কত জানেন!

নিজস্ব প্রতিনিধি: আধুনিক ফিচার্সের নয়া নয়া স্মার্টফোন লঞ্চ করে বাজার দখল করেছে মোবাইল প্রস্তুতকারী সংস্থা Motorola। Redmi, Vivo, Realme ইত্যাদি নামিদামি সংস্থাকে পিছনে ফেলে বাজারে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে Motorola। চলতি বছরের এপ্রিল মাসেই Edge Series এর পাওয়ারফুল স্মার্টফোন Motorola Edge 50 Pro ভারতে লঞ্চ করেছিল এই সংস্থা। ফোনটি ইতিমধ্যেই যুক্ত হয়েছে স্মার্টফোন ইউজারদের […]

0:00