বছরের শুরুতেই আমআদমিকে কেন্দ্রের উপহার, এক ধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম

Share:

নিজস্ব প্রতিনিধি :  নতুন বছরে দেশবাসীর জন্য রইল সুখবর। এক ধাক্কায় অনেকখানি কমল রান্নার গ্যাসের দাম। বুধবার(পয়লা জানুয়ারী) থেকে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৬ টাকা করে দাম কমেছে। অন্যদিকে, ১৪.২ কেজির গ্যাস, যা সাধারণ মানুষ রান্নার কাজে ব্যবহার করেন, তার দাম একই আছে।

১৯ কেজি এলপিজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি দাম কমেছে ১ জানুয়ারি থেকে। দিল্লিতে এই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হল ১৮১৪ টাকা। গত ডিসেম্বরে এই সিলিন্ডারের দাম ১৬.৫০ টাকা বাড়ানো হয়েছিল এবং গত নভেম্বর মাসে ৬২ টাকা বাড়ানো হয়েছিল। কলকাতায় এই সিলিন্ডারের দাম হল ১৯১১ টাকা, মুম্বইয়ে ১৭৫৬ টাকা এবং চেন্নাইতে ১৯৬৬ টাকা।

সাধারণ বাড়িতে যে রান্না গ্যাস ব্যবহার করা হয় তা ১৪.২ কেজির সিলিন্ডার। সেই গ্যাসের দামের কোনও পরিবর্তন হচ্ছে না। দিল্লিতে এই গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে ৮০৩ টাকা, কলকাতায় দাম ৮২৯ টাকা, মুম্বইতে দাম ৮০২.৫০ টাকা। ২০২৩ সালের আগস্ট মাসে শেষবার ঘরোয়া গ্যাসের দাম কমানো হয়েছিল ১০০ টাকা। তারপর থেকে আর কোনও বদল আনা হয়নি।

উল্লেখ্য, গত ৬ মাস অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত লাগাতার বেড়েছিল বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। তারপর থেকে অবশ্য ক্ষুদ্র খাবার ব্যবসায়ী ও ছোট গাড়ির মালিকদের স্বস্তি দিয়ে গ্যাসের দাম নিচের দিকেই নেমেছে। এবার নতুন বছরের প্রথম দিনে আরও খানিক স্বস্তি পেল তাঁরা।

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

জল ঢুকে পড়ল অমিতাভের জুহুর বাংলোয়, কেমন আছেন বিগবি-র পরিবার?

মুম্বইয়ের মার্কিন কনস্যুলেট জেনারেল অফিসে বোমাতঙ্ক, মিলল না কিছু

পেয়েছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব, তবুও কেন হাউসফুল ৫-এ কাজ করতে চাননি অমিতাভ

ছাত্রীকে যৌন নির্যাতন! অভিযুক্তকে কতদিনের সাজা শোনাল আদালত?

খাদ্যে মিলছে ছত্রাক, জেপ্টোর খাদ্য লাইসেন্স স্থগিত করল মহারাষ্ট্র সরকার

অবিশ্বাস্য! মহারাষ্ট্রে লড়কি বহন প্রকল্পের সুবিধা নিচ্ছেন ২২০০ সরকারি কর্মচারী

‘পহেলগাঁও হামলায় জড়িত সন্ত্রাসীরা বিজেপিতে যোগ দিতে পারে’, সঞ্জয় রাউতের বক্তব্যে তুমুল বিতর্ক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]