Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জল ঢুকে পড়ল অমিতাভের জুহুর বাংলোয়, কেমন আছেন বিগবি-র পরিবার?

Share:

নিজস্ব প্রতিনিধি : লাগাতার বৃষ্টিতে জলে ভাসছে মায়ানগরী মুম্বই। জলবন্দি হয়ে পড়েছেন খোদ বিগ বি। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানেই দেখা গিয়েছে জলে ভাসছে অমিতাভর জুহুর বাংলো।

জানা গিয়েছে, জুহুতে অবস্থিত ঐতিহাসিক বাংলো প্রতীক্ষা। মেয়ে শ্বেতা বচ্চনকে উপহার দিয়েছিলেন সেটি।বিগত কয়েকদিন ধরে মুম্বইয়ের প্রবল বৃষ্টিপাত চলছে। এর জেরেই বাংলোতে জল ঢুকে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, বাংলোর চারপাশে গোড়ালি পর্যন্ত জল জমে গিয়েছে। ওই রাস্তা দিয়ে গাড়ি যেতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয়েছে মানুষকে। কয়েকটি পার্ক করা গাড়ির টায়ার ডুবে গেছে। শোলে-এর ছবির সাফল্যের পর ১৯৭৬ সালে বিগ বি এই বাড়িটি কিনেছিলেন।

ছোটো থেকেই অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন এখানেই কাটিয়েছেন। এটির দাম ৫০ কোটির বেশি বলে জানা যাচ্ছে। ১৯৭৬ সালে বাংলোটি কেনের পর এটির নাম প্রতীক্ষা ঠিক করেছিলেন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন। এই বাড়িতেই প্রথমে সকলে থাকলেও পরে চলে আসেন জলসায়। প্রতীক্ষা থেকে জলসার দূরত্ব মাত্র ১ কিলোমিটার। প্রতীক্ষা বাংলো মেয়ে শ্বেতাকে উপহার দিয়েছেন।

ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত মুম্বই। চারদিকে জব জমে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। ধীরে চলছে ট্রাফিক। ব্যাপক বৃষ্টিপাতের জেরে স্কুল, কলেজেও ছুটির নির্দেশ দেওয়া হয়েছে। জলের তলায় চলে গিয়েছে শহরের বহু রাস্তা। বন্ধ স্কুল-কলেজ। খুব দরকার না পড়লে শহরবাসীকে বাড়ির বাইরে পা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ের বেশ কিছু এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00