Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৪ ডিসেম্বর রাতে পর্তুগিজ চার্চে প্রার্থনা মুখ্যমন্ত্রীর, সামিল অভিষেক ও আজানিয়া

এদিন  উৎসবে সামিল হয়ে রাজযবাসীকে বড়দিন ও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী এবং অভিষেক। 

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনের (Christmass) উৎসবে সামিল হয়ে গির্জায় (Church) গিয়ে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ কলকাতায় পর্তুগিজ চার্চে (Portuguese Church) গিয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রার্থনায় সামিল ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক কন্যা আজানিয়া। এদিন  উৎসবে সামিল হয়ে রাজযবাসীকে বড়দিন ও ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী এবং অভিষেক। 

প্রতি বছর ২৪ ডিসেম্বর রাতে গির্জায় গিয়ে প্রার্থনায় সামিল হন মুখ্যমন্ত্রী। চলতি বছরেও সেই অভ্যাসে ছেদ পড়েনি তাঁর। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ বড়বাজারের পর্তুগিজ চার্চ ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়া বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে চার্চে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও।

এদিন গির্জায় জিশুর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। ফুল দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রার্থনা শেষে গির্জার ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেন তাঁরা। রাত এগারোটা নাগাদ চার্চ থেকে বেরিয়ে আসেন তাঁরা। বড়দিনের উৎসবে সামিল হয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক এদিন নিজের ফেসবুক পেজে লেখেন, ‘নতুন বছর একটি নতুন যুগের, একটি নতুন ভোরের সূচনা করে। নতুন বছর স্থিতিশীলতা এবং বীরত্বে পূর্ণ হোক। আমরা যেন কখনও মন্দের কাছে মাথা নত না করি। আমরা যেন সবসময় একে অপরের প্রতি সদয় হতে পারি। আমরা যেন প্রেম, আশা এবং ইতিবাচকতার আলোয় আলোকিত হতে পারি।’ একইসঙ্গে তিনি কোভিড বিধি মেনে উৎসব পালনের জন্য আবেদন করেন।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00