‘মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক’, শুভেচ্ছা ট্যুইট কুণালের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই জন্মদিন। তার আগেই জন্মদিনের প্রাক সন্ধ্যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) ট্যুইট শুভেচ্ছা(Birthday Eve Tweet Wish) জানালেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। আর সেই ট্যুইটেই তিনি লিখে দিলেন, ‘মমতাদির(Mamata Banerjee) পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক।’ সেই ট্যুইট ঘিরে এখন তৃণমূলকর্মীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। রাজ্য রাজনীতিতেও কুণালের সেই ইঙ্গিতবাহী পোস্ট অনেক প্রশ্নের জন্মের দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেকই এখন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে কার হাতে দল থাকবে তা কিন্তু মমতা নিজেও এখনও প্রকাশ্যে অন্তত জানাননি। খালি জানিয়েছেন, তাঁর যদি হঠাৎ করে কিছু হয়ে যায় তাহলে দল কে দেখবে সেটা তিনি উইল করে দিয়ে যাচ্ছেন। তিনি কিন্তু একবারও এটা বলেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই দল দেখবেন। তবে কুণাল এদিন সাদামাটা ভাবে স্পষ্টতই জানিয়ে দিলেন মমতার পরে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেকই, অন্তত তিনি তেমনটাই দেখতে পাচ্ছেন।

আরও পড়ুন, কোলে বসে মুখ পুড়িয়েছেন দলের, অবশেষে তদন্ত কমিটি থেকে ডাক তন্ময়কে

তা কী লিখেছেন কুনাল? তৃণমূলের এই প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা পেশায় সাংবাদিক লিখেছেন, ‘রাত পোহালেই @abhishekaitc এর জন্মদিন। খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, চোখের সমস্যাটা একদম ঠিক হয়ে যাক। কম বয়সেই যোগ্য নেতৃত্বের যে ছাপ অভিষেক রাখছে, সময়ের সঙ্গে তা আরও ব্যাপকতর হতে থাকুক।আমি নিজে সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার ওপর গুরুত্বসহ নজর রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালোবাসি। মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক। সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।’

আরও পড়ুন, অতি লোভে তাঁতি ডোবে, নিজেই ভুলে গিয়েছিলেন শিক্ষক, খোয়ালেন ১৬ লক্ষ টাকা

 অবশ্য এই প্রথম নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এর আগেও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন কুণাল ঘোষ। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়েও সেই একই বার্তা দিয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে এবারের বার্তাটা এল এমন একটা সময়ে যখন কিছুদিন আগেই কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনাওয়াজ মণ্ডল অভিষেককে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করে দিয়েছেন। দলেরই বিজয়া সম্মিলনীর মঞ্চে বিধায়কের ওই মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। এছাড়াও মাঝে একাধিক তৃণমূল নেতার মুখে একই কথা শোনা গিয়েছে। যদিও অভিষেককেই নিজের রাজনৈতিক উত্তরসূরী হিসাবে বুঝিয়ে দিয়েছেন মমতা। আর তাই কুণালের ট্যুইটের পরে প্রশ্ন উঠেছে, দলের নির্দিষ্ট কোনও শিবিরকে বার্তা দিতেই কী এদিন কুণাল মেপে ট্যুইট করেছেন। কেননা জোড়াফুলের অন্দরে আদি-নব্য দ্বন্দ্ব এখনও পুরোপুরি মিটে যায়নি বলেই খবর। সেক্ষেত্রে কী অভিষেকের হাতেই দলের দায়িত্ব পুরোপুরি তুলে দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সেটা বোঝাতেই কুণালের এই ট্যুইট!  

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]