‘ভুতুড়ে ভোটার’ নিয়ে শনিতে মেগা বৈঠকে অভিষেক, নজর রাজনৈতিক মহলের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর রাজ্যে বিধানসভার ভোট। টানা চতুর্থবার রাজ্যের ক্ষমতা দখল করতে বছর খানেক আগেই কোমর কষে ঝাঁপিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর সেক্ষেত্রে ভোটার তালিকা থেকে ‘ভূত’ তাড়ানোকেই পাখির চোখ করছেন তাঁরা। কীভাবে ‘ভূত’ তাড়িয়ে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন করা যায় এবং দলের প্রতিটি নিশ্চিত ভোটারের নাম তালিকায় নথিভুক্ত করা যায়, সেই লক্ষ্য নিয়ে আজ শনিবার (১৫ মার্চ) মেগা বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে গোটা রাজ্যের দলীয় পদাধিকারী  ও গুরুত্বপূর্ণ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে তৃণমূল কংগ্রেসের সেনাপতি কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরের সভা থেকে ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে সুর চড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অনলাইনে ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে একই এপিক নম্বরের হদিশ নিয়ে বিঁধেছিলেন নির্বাচন কমিশনকে। তৃণমূল নেত্রীর প্রমাণ-সহ অভিযোগ ভিত নড়িয়ে দিয়েছিল দিল্লির নির্বাচন সদনে থাকা তথাকথিত ‘বিশ্বাসযোগ্যহীন’ নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিক জ্ঞানেশ কুমার ও তার স্যাঙাতদের। কমিশনের তরফে স্বীকার করে নেওয়া হয়, একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম রয়েছে। ওই মারাত্মক ত্রুটি তিন মাসের মধ্যে সংশোধন করার গল্পও শুনিয়েছিলেন কমিশনের কর্তারা। কিন্তু নির্বাচন কমিশনে ঘাঁপটি মেরে থাকা ‘বিজেপি বান্ধব’ আধিকারিকদের ওই বক্তব্য আম আদমির মনে বিন্দুমাত্র রেখাপাত করেনি।

ভোটার তালিকা থেকে ‘ভূত’ তাড়ানোর জন্য দলের প্রথম সারির নেতাদের নিয়ে কমিটিও গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। গত বৃহস্পতিবার ওই কমিটি প্রথমবার বৈঠকে বসেছিল। যদিও সেই বৈঠকে হাজির ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। সেই চর্চায় জল ঢালতে তৃণমূলের তরফে জানানো হয়, শনিবার (১৫ মার্চ) ফের বৈঠকে বসা হবে। ওই বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আজকের বৈঠকে প্রথমে ভোটার তালিকা সংক্রান্ত কমিটির ৩৫ জন সদস্য, সমস্ত জেলা সভাপতি এবং সাংগঠনিক জেলার চেয়ারম্যানদের হাজির থাকার কথা ছিল। পরে আমন্ত্রণ জানানো হয় কলকাতা পুরসভার কাউন্সিলরদের। গত বৃহস্পতিবার জানানো হয়, দলেরত পুরো রাজ্য কমিটি, সমস্ত বিধায়ক এবং সাংসদকেও ওই ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। সেই সঙ্গে থাকতে বলা হয়েছে জেলা পরিষদের সভাপতি, পুরসভার চেয়ারম্যান এবং পুরনিগম এলাকার কাউন্সিলরদেরও।

ইতিমধ্যেই তৃণমূলের স্থানীয় নেতাদের ভোটার তালিকার ‘ভূত’ ধরেতে মাঠে নামানো হয়েছে। বিভিন্ন জায়গায় ভোটর তালিকায় ‘ভূতদের’ হদিশও মিলেছে। তবে ওই কাজে যতটা সিরিয়াসনেস দেখাতে বলা হয়েছিল, তা অনেকেই দেখাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, আজকের বৈঠকে এ বিষয়ে কড়া নির্দেশ দিতে পারেন অভিষেক। শাসকদলের শীর্ষ নেতৃত্বের একাংশের মতে, ‘ভোটার তালিকা সংক্রান্ত স্ক্রুটিনির কাজ করতে যতটা সাংগঠনিক শক্তি দরকার, ততটাই দরকার প্রযুক্তিগত বিষয়ে সড়গড় হওয়া। ময়দানে নেমে সমীক্ষারও বিষয় রয়েছে। এ ক্ষেত্রে পেশাদার সংস্থা আইপ্যাকের সাহায্য নেওয়া ছাড়া গত্যন্তর নেই। শনির বৈঠকে আইপ্যাকের সঙ্গে কীভাবে সমন্বয় সাধন করা হবে, তা নিয়ে দিক-নির্দেশনা দেখাতে পারেন অভিষেক। দলের নিশ্চিত ভোটাররা যাতে তালিকা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে বিশেষ নজরদারি চালানোরও নির্দেশ দিতে পারেন।’

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]