Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছাব্বিশের নির্বাচনের আগে নজরে ২১ জুলাই, শনিতে প্রস্তুতি বৈঠকে তৃণমূল নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি : ২৬-র নির্বাচনের আগে জোর ২১ জুলাইয়ের সভায়।  দিনটি প্রতিবছর কলকাতা ও জেলা স্তরে শহিদ স্মরণ করে তৃণমূল। কলকাতার রাজপথে বড় মঞ্চ বেঁধে সভার আয়োজন করে শ্রদ্ধা জানানো হয় শহিদদের। দলের বর্ষীয়ান নেতাদের পরামর্শ মেনে ছাত্র, যুব সংগঠনের সদস্যরা এই অনুষ্ঠানের আয়োজন করে। চলতি বছরে এই সভার প্রস্তুতি আগে থেকে শুরু হচ্ছে।

সূত্রের খবর, তৃণমূলের শহিদ সমাবেশকে সফল করতে শনিবার প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি দলের সমস্ত জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের সঙ্গে এই বৈঠক করবেন। উত্তর কলকাতা এবং বীরভূমের কোর কমিটির সব সদস্যকে এই বৈঠকে ডাকা হয়েছে। ভবানীপুরে সুব্রত বক্সির কার্যালয়েই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডল হাজির হন কিনা সেদিকে নজর রয়েছে সকলের।
সামনের বছর বিধানসভা নির্বাচন। তাই চলতি বছরে বড় করে শহিদ দিবস করতে চাইছে তৃণমূল। নির্বাচনের আগে এই সভা নিয়ে বাড়তি উন্মাদনা রয়েছে তৃণমূলের সর্বস্তরে। রেকর্ড জমায়েত করতে উদ্যোগী তৃণমূল। সেই জমায়েত কত করতে হবে, কীভাবে সপল করা যাবে সবকিছুর টার্গেট নিয়ে যাবতীয় প্রস্তুতি শুরু শনিবার থেকেই চালু করতে চলেছে ঘাসফুল শিবির। জেলা থেকে কর্মী- সমর্থকরা কীভাবে শহরে আসবেন, কোথায় কোথায় থাকার ব্যবস্থা করা হবে। বিশেষ গাড়ির ব্যবস্থা করা হবে। গোটা প্রস্তুতির বিষয় নিয়েই শনিবার আলোচনা হবে বলে জানা গিয়েছে।

১৯৯৩ সালের আন্দোলনে ১৩ জনের শহিদ হওয়ার ঘটনাকে স্মরণে রেখে প্রতি বছর নতুন করে শপথ নিতে দেখা যায় তৃণমূলকে। কলকাতার ধর্মতলা চত্বরে কেন্দ্রীয় অনুষ্ঠানে ছাত্র, যুব সংগঠনের নেতানেত্রী ছাড়াও বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।প্রতিবছরের মতো এই বছর আসন্ন নির্বাচন নিয়ে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00