Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুলতলির দেউলবাড়ী এলাকায় বাঘের আতঙ্ক, সতর্ক বন দফতর

নিজস্ব প্রতিনিধি,কুলতলি: দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের দেউলবাড়ী গ্রামে ফের বাঘ ঢোকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালেই স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, পাশের জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক বাঘ লোকালয়ে প্রবেশ করেছে। ঘটনাটি সামনে আসতেই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।প্রতিনিয়ত লোকালয়ে বাঘ(Tiger) ঢোকার ঘটনা এই এলাকায় নতুন নয়। তবে আজকের ঘটনাটি ভোরবেলা ঘটায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের […]

বাংলাদেশের ‘ফার্স্ট লেডি’র মর্যাদা পেলেন ইউনূসের ছোট কন্যা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পদাঙ্কই অনুসরণ করলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। নিজের ছোট কন্যা দীনা আফরোজ ইউনূসকে ‘ফার্স্ট লেডি’র মর্যাদা দিলেন। আর ফার্স্ট লেডি হিসাবে ইতিমধ্যেই জনগণের টাকায় বাবার সঙ্গে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা দীনা। এমনকি সম্প্রতি বাবার সঙ্গে ব্রিটেন সফরও করেছেন। বিদেশ […]

পর্যটকদের জন্য ৩ মাস বন্ধ ডুয়ার্সের জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল

নিজস্ব প্রতিনিধি,ডুয়ার্স: আগামী ১৬ জুন সোমবার থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। জলপাইগুড়ি জেলার অন্তর্গত গরুমারা, নেওরাভ্যালি, চাপরামারি, জলদাপাড়া, বক্সা সহ অন্যান্য বনাঞ্চলও থাকছে এই তালিকায়। আগামী ৯০ দিন(90 Days) বন্ধ থাকবে পর্যটকদের প্রবেশ।প্রতি বছর ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকে বন দফতর বন্যপ্রাণীদের প্রজননকাল হিসেবে বিবেচনা […]

নীল ছবি দেখিয়ে নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার সৎ বাবা

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া:নীল ছবি দেখিয়ে নাবালিকা কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে। গ্রেফতার সৎ বাবা।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) বকজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। পরিবার সূত্রে জানা যায় ১৩ বছরের নাবালিকা কন্যাকে ভিডিও দেখিয়ে এবং বিভিন্ন ভাবে আকর্ষণ করে নাবালিকা কন্যাকে তিন থেকে চার মাস ধরে লাগাতার ধর্ষণ করার অভিযোগ সৎ […]

‘গুজব ছড়ানো বন্ধ করুন’, কাব্যা মারানকে বিয়ের জল্পনা খারিজ নামী সুরকারের

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্যা মারানের সঙ্গে সাত পাকে বাধা পড়া নিয়ে নীরবতা ভাঙলেন দক্ষিণের প্রখ্যাত সুরকার অনিরুদ্ধ রবিচন্দার। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে সানরাইজার্স মালকিনের সঙ্গে পরিণয়সূত্রে বাঁধা পড়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। অবিলম্বে ওই গুজব বন্ধ করারও অনুরোধ জানিয়েছেন ‘জওয়ান’ ছবির সুরকার। ‘এক্স’ হ্যান্ডলে তিনি […]

জামাইকে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে স্ত্রীকে আটকে রাখল বাপের বাড়ির লোকজন, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: প্রেম করে বিয়ে করার মাশুল। জামাই ষষ্টি উপলক্ষে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে গিয়ে মেয়েকে আটকে রাখার অভিযোগ মেয়ের বাবার বাড়ির বিরুদ্ধে।বউকে আনতে গিয়ে শ্বশুর বাড়িতে আক্রান্ত জামাই। বউকে ফিরে পেতে শান্তিপুর পুলিশের দ্বারস্থ হলেন স্বামী। সূত্রের খবর, শান্তিপুর থানার(Shantipur P.S.) বাগাছড়া এলাকার বাসিন্দা এক যুবক গত ১মাস আগে শান্তিপুর ঘোড়ালিয়ায়(Ghoralia) বাসিন্দা এক যুবতীর […]

বিমান দুর্ঘটনায় নিহতদের দেহ পরিবারের কাছে হস্তান্তর শুরু

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া শুরু করল প্রশাসন। ডিএনএ মিলে যাওয়ায় শনিবার (১৪ জুন) সন্ধ্যায় দুর্ঘটনায় নিহত একজনের দেহ তাঁর পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। সিভিল হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। দুর্ঘটনার ৪৮ ঘন্টা বাদে নিহতদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু […]

পাঁশকুড়ার তারাপীঠ মন্দিরে পুজো দিতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু কলকাতার বাসিন্দার

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার চকগোপাল এলাকায় তারা মন্দির দ্বিতীয় তারাপীঠ মন্দির নামে পরিচিত। নিত্যদিন ভক্তরা সে মন্দিরে পূজা দিতে আসেন, বিভিন্ন জায়গা থেকে বহু মানুষজন আসেন এই দ্বিতীয় তারাপীঠ মন্দির(Tarapith Temple) দর্শন করতে এবং তারা মায়ের কাছে পূজা দিতে। মন্দির সূত্রে জানা যায়, শনিবার কলকাতা থেকে একটি পরিবারের বাবা-মা এবং ছেলে তিনজনে পুজো দিতে […]

রক্ষাকালী পুজোর ভোগ খাওয়াকে কেন্দ্র করে দু’দলে সংঘর্ষ, চপারের আঘাতে আহত ২

নিজস্ব প্রতিনিধি,মালিপাঁচঘড়া : রক্ষাকালী পুজোর ভোগ খাওয়াকে কেন্দ্র করে চলল চপার নিয়ে আক্রমণ।আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ দায়ের মালি পাঁচঘড়া থানাতে(Malipachghara P.S.)। মালি পাঁচ ঘড়া থানার অন্তর্গত দূর্গা পালের মাঠের কাছে সরকারি বৃদ্ধাশ্রমের সামনে ঘটনাটি ঘটে। গত শনিবার ভোর রাত্রে পুজো শেষ হবার পর চলছিল প্রসাদ বিতরণ। এলাকার কিশোররা ওখানে বসে প্রসাদ খাচ্ছিল। সেই সময় […]

‘আমি জীবিত, পোস্টমর্টেম করবেন না’, পুলিশের কাছে কাতর আর্জি ‘মৃত’ যুবকের  

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই’- বহুকাল আগে জীবিত ও মৃত গল্পে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই  অমোঘ বাক্যটি লিখে গিয়েছিলেন। শুক্রবার প্রায় এমনই এক ঘটনা ঘটে গিয়েছে এদেশের বুকে। তবে এক্ষেত্রে মারা গিয়ে প্রমাণ করতে হয়নি কাউকে, বরং এক যুবক নিজে পুলিশের সামনে দাঁড়িয়ে প্রমাণ করেছেন যে তিনি জীবিত। শুক্রবার উত্তর […]

৬১ দিনের নিষেধাজ্ঞা শেষে দিঘায় উঠবে রেকর্ড পরিমাণ ইলিশ, আশাবাদী মৎস্যজীবীরা

নিজস্ব প্রতিনিধি,রামনগর: দিঘায় উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ মাছ। আশাবাদী মৎস্যজীবিরা। তাঁরা মনে করছেন এবারের বর্ষার মরশুমে দিঘায় উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ (Hilsha)। ৬১ দিনের রাজ্য সরকারের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় যে নিষেধাজ্ঞা ছিল তা শনিবার শেষ হয়। রবিবার সকাল থেকে সমুদ্রে মাছের খোঁজে রওনা দেবেন মৎস্যজীবীরা। তাই আশাবাদী মৎস্যজীবী থেকে মৎস্য ব্যবসায়ীরা সকলেই।  পর পর […]

ইজরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ ১২ পরমাণু বিজ্ঞানী

পথের কাঁটা সরাতে ইরানের ১২ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করল ইজরায়েল। যদিও একটি বিবৃতিতে ইজরায়েলের সেনাবাহিনী দাবি করেছে যে, অন্তত ৯ জন শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

NEET UG পরীক্ষায় চমকে দিল বর্ধমানের রূপায়ণ, লক্ষ্য নিউরো সার্জন হওয়া

নিজস্ব প্রতিনিধি: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET) ফলাফল প্রকাশিত হয়েছে শনিবার। দেশের মধ্যে প্রথম কুড়িতে ঠাঁই করে নিয়েছে বাংলার দুজন।  ২০তম স্থানে রয়েছেন বর্ধমানের রূপায়ণ পাল (Rupayan Paul)। মোট ৭২০ নম্বরের মধ্যে রূপায়ণের প্রাপ্ত নম্বর ৬৬৬। উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম হয়েছিলেন রূপায়ণ। ৫০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ছিল ৪৯৭। নিটে নিজের সাফল্যে খুশি রূপায়ণ। তিনি জানিয়েছেন, তাঁর […]

আমেরিকা-ব্রিটেন ও ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে ইরান-ইজরায়েল সঙ্ঘাত। আর ওই সঙ্ঘাত ঘিরে রীতিমতো আড়াআড়িভাবে বিভাজিত বিশ্বের পরাশক্তির দেশগুলি। রাশিয়া যেমন ইরানে ইজরায়েলের হামলার নিন্দায় সরব হয়েছে উল্টোদিকে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের পাশে দাঁড়িয়েছে আমেরিকা ও ব্রিটেন। এবার বিশ্বের দুই পরাশক্তিকে চরম হুঁশিয়ারি দিল ইরান। ইজরায়েলকে সাহায্য করলে ব্রিটেন ও আমেরিকার সামরিক ঘাঁটি-সহ বিভিন্ন জায়গায় […]

ভাটপাড়াতে কর্তৃপক্ষকে মারধরের ঘটনায় বন্ধ অকল্যান্ড জুট মিল

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: মিল মালিক কর্তৃপক্ষকে বেধড়ক মারধরের জেরে বন্ধ হয়ে গেল জগদ্দলের অকল্যান্ড জুটমিল(Akland Jute Mill)।ভাটপাড়া পৌরসভার(Bhatpara Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগদ্দল এর অকল্যান্ড জুট মিল হঠাৎ বন্ধ করে দিল মালিক কর্তৃপক্ষ। পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। জানা গেছে ,বেশ কিছুদিন ধরে ওই মিলে মালিকপক্ষের সাথে গন্ডগোল হচ্ছিল শ্রমিকদের একাংশের। জানা গেছে শনিবার […]

ইন্দোনেশিয়ায় ২ অস্ট্রেলিয়কে লক্ষ্য করে গুলিবর্ষণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ঘটনা ইন্দোনেশিয়ার বালিতে। শুক্রবার গভীর রাতে বালিতে বন্দুকধারীর গুলিতে একজন অস্ট্রেলিয়ান ব্যক্তি নিহত এবং অন্য একজন আহত হন। স্থানীয় পুলিশ গণমাধ্যমকে এই তথ্য দিয়েছে। বালি পুলিশের মুখপাত্র আরিয়াসান্ডি জানিয়েছেন, বর্তমানে দ্বীপের দক্ষিণ দিকে বাদুং রিজেন্সির একটি ভিলায় গুলি চালানোর ঘটনাটি ঘটে। গুলিচালানোর ঘটনায় জড়িত ওই দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। পুলিশ প্রধান আরিফ […]

২৭ বছর বাদে শাপমুক্তি, অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট বিশ্বকাপ জয় দক্ষিণ আফ্রিকার

নিজস্ব প্রতিনিধি, লর্ডস: অবশেষে ঘুচল ‘চোকার্স’ তকমা। আইডেন মার্করামের সিংহ বিক্রমে ব্যাটিংযের সুবাদে টেস্ট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতল প্রোটিয়ারা। সেই সঙ্গে ইতিহাস গড়লেন টেম্বা বাভুমারা। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরে ২৭ বছর বাদে আইসিসির কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। লর্ডসে কাগিসো রাবাডার আগুন জড়ানো বোলিংয়ে ২১২ রানেই গুটিয়ে গিয়েছিল […]

উদয়নারায়ণপুরে সিভিক ভলান্টিয়ারকে মারধরের ঘটনায় ওসিকে ক্লোজ

নিজস্ব প্রতিনিধি,উদয়নারায়ণপুর: হাওড়ায় সিভিক ভলান্টিয়ারকে হাতে পায়ে দড়ি বেঁধে মারধর ও কান ধরে উঠবস করানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয় পেঁড়ো থানার ওসি তন্ময় কর্মকারকে(OC Tanmay Karmakar) ক্লোজ করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার(Civic Vollenteer) শ্রীধর চক্রবর্তীকে অব্যাহতি দেওয়া হল এবং বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উদয়নারায়ণপুর পেঁড়ো থানার (Pero P.S.) […]

ভয়ানক কাণ্ড! কর্মীর বিছানায় শুধু অন্তর্বাস পরে শুয়ে বস, তারপর যা ঘটল…

তাজ্জব বিষয়! কর্মচারীর বিছানায় শুয়ে তাঁরই পোশাক পরে শুয়ে রয়েছেন খোদ বস! বিষয়টি জানাজানি হওয়া মাত্রই তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘ

রবিবার কলকাতা সহ একাধিক জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন,পশ্চিম – মধ্য বঙ্গোপসাগর(Bay Of Bengal) ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে একটি ঘুনাবর্ত।দক্ষিণবঙ্গে(South Bengal) শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ […]

0:00