মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচিতে পাশে দাঁড়াল মেট্রো, মিলবে অতিরিক্ত পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেয়েদের ‘ রাত দখলে’ কর্মসূচীর  পাশে দাঁড়াল কলকাতা মেট্রো। বুধবার রাতে মিলবে বাড়তি মেট্রো, এমনটাই জানাল কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তবে মেট্রোর পরিষেবা বাড়লেও বদল হবে না সময়সূচীর। এদিন এক ভিডিও বার্তায় মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক জানান,’ গত দু’তিন দিন ধরে আমাদের কাছে বিভিন্ন সংস্থার তরফে অনুরোধ করা হচ্ছে যেন ১৪ তারিখ রাতে যেন মেট্রো পরিষেবা চালু থাকে। আমরা তাদের অনুরোধ গ্রহণ করে সিদ্ধান্ত নিয়েছি বুধবারের জন্য আমাদের পরিষেবায় কিছু পরিবর্তন আনা হবে।‘

কৌশিক জানান, ‘রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়া হবে। তবে তার আগে দু’টি বাড়তি মেট্রো চালানো হচ্ছে। রাত ১০টায় এবং ১০টা ২০ মিনিটে দমদম থেকে  কবি সুভাষ পর্যন্ত দুই বিশেষ মেট্রো চলবে। এদিন রাত পর্যন্ত মেট্রোর সমস্ত বুকিং কাউন্টার খোলা থাকবে। বাড়ান হয়েছে মেট্রো পরিষেবা।‘

উল্লেখ্য, আর জি কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বুধবার রাতে রাস্তায় নামছে মেয়েরা।  এদিন রাত সাড়ে ১১টা থেকে কলকাতার বিভিন্ন জায়গায়  মেয়েদের জমায়েতের ডাক দেওয়া হয়েছে।  ‘মেয়েরা রাত দখল কর’ কর্মসূচিতে যোগ দিতে বহু মানুষ রাস্তায় নামবেন। সেই ভিড় সামাল দিতেই এদিন রাতে চলবে অতিরিক্ত মেট্রো।

আতঙ্কের নাম কলকাতা মেট্রো! সকালের পর সন্ধ্যায় ফের বিপর্যস্ত পরিষেবা

অরেঞ্জ ও ইয়েলো মেট্রো লাইনে শুরু যাত্রী পরিষেবা, কতটা সুবিধা যাত্রীদের?

মোদির হাত ধরে মেট্রোর নতুন রুটের উদ্বোধন, জানুন ভাড়ার তালিকা

‘ ব্লু প্রিন্ট তৈরি আমার’, কলকাতা মেট্রোর ঐতিহাসিক দিনে স্মৃতিমেদুর মমতা

ভোটের আগে মেট্রো উদ্বোধন! পরিযায়ী পাখি মোদিকে ৫ প্রশ্ন তৃণমূলের

‘দলে আমার কোনও কাজ নেই ‘, মোদির সভায় ডাক না পাওয়ায় অভিমানী দিলীপ

লাইনে ত্রুটি! ব্যস্ত সময়ে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা, দুর্ভোগে যাত্রীরা

সুখবর! অনলাইনে টিকিট কাটলেই ৫% ছাড়,সিদ্ধান্ত কলকাতা মেট্রোর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]