দেবীর নাম মিলিয়ে গ্রামের নাম, এখানে দণ্ডি কেটে জগদ্ধাত্রী মায়ের পুজো দেন ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি :মর্ত্য থেকে কৈলাসে ফিরে গিয়েছেন উমা আর কালী। এবার মর্ত্যে এসেছে মা সিংহবাহিনী। চারিদিকে শুধু সাজো সাজো রব। জগদ্ধাত্রী শব্দের অর্থ হল জগতের পালনকারিণী। তিনি মা দুর্গারই এক রূপ। ১৮ শতকে নদীয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। তারপর থেকে বাংলার বিভিন্ন জেলায় এই পুজো জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে চন্দননগর, কৃষ্ণনগর, চাঁদপাড়া প্রভৃতি স্থানে জগদ্ধাত্রী পুজো খুব জাঁকজমকের সঙ্গে পালিত হয়। এইসময় কালনার ধাত্রীগ্রামে ৩০০ বছরের প্রাচীন জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। নবমী, দশমী দু’দিন পুজো হয় এখানে। নবমীর দিনই সপ্তমী, অষ্টমীর পুজো হয়। এই পুজোর আরও এক বিশেষত্ব হল অন্যান্য জগদ্ধাত্রী যেমন সিংহবাহনী। কিন্তু ধাত্রীগ্রামে দেবী নরসিংহ বাহনের উপর অধিষ্ঠিতা। জানেন কী এই গ্রামের নাম ধাত্রীগ্রাম হল কেন ?

শোনা যায়, জগদ্ধাত্রী মায়ের নাম অনুসারেই এলাকার নাম হয়েছে ধাত্রীগ্রাম। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে চন্দ্রপতি গোষ্ঠী নদীয়া জেলার ব্রহ্মশাসন থেকে এসে ধাত্রীগ্রামে বসবাস শুরু করে। চন্দ্রপতি গোষ্ঠীর পণ্ডিত রামচন্দ্র তর্কসিদ্ধান্ত ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী।ধাত্রীগ্রামে বেশ কিছু সংস্কৃত শিক্ষার টোল গড়ে শিক্ষাদান শুরু করেন তিনি। দূর-দূরান্ত থেকে ছাত্ররা টোলে আসতেন। নবদ্বীপ থেকেও পণ্ডিতরা আসতেন।

একদিন রামচন্দ্র তর্কসিদ্ধান্তের এক বংশধর স্বপ্নাদেশ পেয়েছিলেন দেবীর। দেবীর আদেশেই জগদ্ধাত্রীর পুজো শুরু করেন ঐ বংশধর। সেই থেকে আজও চলে আসছে এই পুজো। অতীত রীতি মেনে পাঁঠা বলির প্রথা রয়েছে আজও। পুজো দু’দিন ধরে চললেও মেলা চলে সাতদিন ধরে। নবমীর আগের দিন গ্রামের মহিলারা দেবীবরণে অংশ নেন। পাশাপাশি সিঁদুর খেলা চলে।ধাত্রীগ্রাম পঞ্চায়েতের অদূরে দেবীর স্থায়ী আটচালাও রয়েছে। আশেপাশের প্রায় ২০-২৫টি গ্রামের মানুষ ভিড় জমান।

আরও পড়ুন : স্বপ্নাদেশে শুরু জগদ্ধাত্রী পুজো,ঘুঁটঘুঁটে অন্ধকারে ফাঁকা বেলতলায় রেখে আসা হয় শিবাভোগ

ধাত্রীগ্রামের বাসিন্দারা শুধু নন, আশপাশের গ্রাম থেকেও ভক্তরা ছুটে আসেন দেবীকে একঝলক দেখার আসায়। আলোর রোশনাইয়ে সাজানো হয় এলাকা ও রাস্তা। প্রতি বছর শত শত ভক্ত নাচ পুকুরে স্নান সেরে দণ্ডি কেটে মায়ের পুজো দেন। ধুনো পোড়ানো হয়।

আরও পড়ুন : জগদ্ধাত্রীর পদতলে হস্তিমুণ্ড, জানেন কী হাতির কাটা মুণ্ড আসলে কে ?

নৃশংসতার শিকার কালনার নাবালক, নির্যাতনের জেরে হারিয়েছে হাঁটার ক্ষমতা!

বুদ্ধ পূর্ণিমায় কালনা বৌদ্ধমঠে শ্রদ্ধাজ্ঞাপন মন্ত্রী স্বপন দেবনাথের

‘আমায় বাঁচতে দেবে না…’, মাকে ফোন করার পরেই উদ্ধার ছাত্রীর নিথর দেহ

স্বপ্নাদেশে শুরু জগদ্ধাত্রী পুজো,ঘুঁটঘুঁটে অন্ধকারে ফাঁকা বেলতলায় রেখে আসা হয় শিবাভোগ

জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়ে চিন্তা নেই, ১ ডজন স্পেশাল ট্রেন! জানুন সময়সূচি

খাস কলকাতার বুকেই রয়েছে দেবী  জগদ্ধাত্রীর মন্দির, প্রার্থনা করলেই মেলে ফল 

সম্প্রীতির আদর্শ উদাহরণ, জগদ্ধাত্রী পুজোয় কাঁধে করে প্রতিমা তোলেন শেখ বাবু-ইসলামরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]