Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমায় বাঁচতে দেবে না…’, মাকে ফোন করার পরেই উদ্ধার ছাত্রীর নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালনার জিউধারা রেলগেট সংলগ্ন এলাকায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। উদ্ধার হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর  মৃতদেহ। জানা গিয়েছে, নিহত  ওই ছাত্রীর নাম অঙ্গনা হালদার। প্রতিদিনের মত শুক্রবার  মায়ের সঙ্গে কালনা শহরের ইংরেজির এক শিক্ষকের কাছে পড়তে এসেছিল  ওই ছাত্রী। টিউশন থেকে বেড়িয়ে সে  মাকে ফোন করে বলে, ‘ওরা আমায় বাঁচতে দেবে না’। এই কথাটা বলার পরেই রেলগেট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল ওই ছাত্রীর মৃতদেহ।

পরিবারের তরফে জানান হয়েছে, অঙ্গনা মাত্র সাত সেকেন্ডের জন্য মাকে ফোন করেছিল। তখনই সে জানায়,’ আমায় বাঁচতে দেবে না।‘ তারপরেই  আর কোনোরকম যোগাযোগ করা যায়নি ছাত্রীর  সঙ্গে।  কালনা থানায় নিখোঁজ ডায়রি করে পরিবার। এই ঘটনার পরেই পুলিশ এবং পরিবারের সদস্যরা অঙ্গনাকে খুঁজতে তল্লাশি শুরু করে। এরপরেই কালনা স্টেশন থেকে কিছুটা দূরে তাঁর রক্তাক্ত উদ্ধার হয়। ইতিমধ্যেই পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ আধিকারিক জানিয়েছেন , ‘ স্টেশন চত্বরের একাধিক সিসি টিভি রয়েছে। সেখানে  মেয়েটিকে একা ঘুরতে দেখা গেছে। তবে যেখানে ওই মেয়েটির দেহ উদ্ধার হয়েছে সেখানে কোন সিসিটিভি ছিল না। পুরোটাই ধোঁয়াশা রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।‘ তবে  এই ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে।  

নৃশংসতার শিকার কালনার নাবালক, নির্যাতনের জেরে হারিয়েছে হাঁটার ক্ষমতা!

বুদ্ধ পূর্ণিমায় কালনা বৌদ্ধমঠে শ্রদ্ধাজ্ঞাপন মন্ত্রী স্বপন দেবনাথের

দেবীর নাম মিলিয়ে গ্রামের নাম, এখানে দণ্ডি কেটে জগদ্ধাত্রী মায়ের পুজো দেন ভক্তরা

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরে জমি ফেরত পেতে আশাবাদী জমিহারারা

শক্তিগড়ে পথ দুর্ঘটনার বলি চিকিৎসকের স্ত্রী ও মেয়ে

বুন্দেলখণ্ড থেকে বাংলায়, চকদিঘীর সিংহ রায় বাড়ির পুজো আজও ঐতিহ্যময়

মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কালীপুজোর পরেই বর্ধমানে শুরু হবে ‘শিল্প-সেতু’র নির্মাণ কাজ

আদিবাসী তরুণী খুনের ঘটনায় গ্রেফতারির পরেও হাইকোর্টে জনস্বার্থ মামলা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00