নিজস্ব প্রতিনিধিঃ একাধিকবার সামনে এসেছে ট্রেন দুর্ঘটনা। অভিযোগ ওঠে , ট্রেনচালকদের এত কঠিন ও শ্রমসাপেক্ষ কাজ করান হয়। আর তাতেই ঘটছে কর্তব্যের গাফিরতি। এরফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা। আর তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেল। এই আবহে রেলের তরফে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ।
এবার থেকে মালদা ডিভিশনের সমস্ত ট্রেনে থাকবে চালকদের জন্য বিশেষ ব্যবস্থা। লোক পাইলটরা এবার ডিউটি শেষ হলেই ‘ক্রু রানিং রুমে’ গিয়ে তারা বিশ্রাম নিতে পারবেন। এছাড়াও ট্রেন চালকদের জন্য থাকবে বিশেষ শীততাপ নিয়ন্ত্রিত বিশ্রামাগার। আর সেখানে থাকবে আরামদায়ক বিছানা থেকে শুরু করে সমস্ত কিছুর সুবিধা । পাশাপাশি লোকো পাইলটরা যাতে মানসিক শান্তি অনুভব করে সেইজন্য থাকছে মেডিটেশন রুম।
ট্রেন চালকদের জন্য রয়েছে আরও এক বিশেষ ব্যবস্থা। ট্রেনের ইঞ্জিনে ও এবার বসানো হচ্ছে টয়লেট। এমনকি যেখানে লোকো পাইলট বসে এবার সেখানেও থাকবে এসি। একথায় যেগুলি কোনদিন পায়নি ট্রেন চালকরা। এবার থেকে তাদেরকে একাধিক সুবিধা দেওয়া শুরু করেছে রেল। আর রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেআমজনতারা। তারা বলেছেন, এতদিন বাদের ট্রেন চালকদের জন্য ব্যবস্থা নিল রেল।