Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিন্দমোটরে অবাককাণ্ড, ছুরি দিয়ে তরুণীর নাক কাটলেন মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি : কিছুদিন আগেই লোকাল ট্রেনে দুই মহিলার মধ্যে মারামারির ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। এবার যে ঘটনা সামনে এল তা কল্পনাতীত। দুই পক্ষের বিবাদ শুধু হাতাহাতি বা কথা কাটাকাটিতেই থেমে থাকল না। ফল কাটার ছুরি দিয়ে এক তরুণীর নাকে কোপ বসালেন এক মহিলা। আচমকা এই ঘটনায় প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অনেকেই হকচকিয়ে যান। তরুণীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হিন্দমোটর স্টেশনে।প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যাচ্ছে, হিন্দমোটর স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন তিন জন মহিলা যাত্রী। সেইসময় তিনজনের মধ্যে বচসা শুরু হয়। তখনই এক মহিলা ফল কাটার ছুরি ব্যাগ থেকে বের করে ও এক তরুণীর নাক কেটে দেয়। তরুণীর নাকের একটা অংশ কেটে যায়। কান ও মুখেও আঘাত লাগে।রক্তাক্ত অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, আক্রান্ত তরুণীর নাম রিমা সিং। রিমা শ্রীরামপুরের বাসিন্দা। যে মহিলা আক্রমণ চালিয়েছেন, সেই মহিলার নাম করুণা দাস। বাড়ি কুন্তিঘাটে। ইতিমধ্যে রেল পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

কৃষ্ণনগরে ছাত্রী খুনে গুজরাত থেকে গ্রেফতার দেশরাজের মামা, মূল অভিযুক্ত এখনও অধরা

অন্য মেয়ের সঙ্গে বিয়ে নিয়ে নিত্য অশান্তি, প্রেমিকাকে খুন করে খাদে ফেলল তরুণ

ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

গেটের সামনে পড়ে মহিলার রক্তাক্ত দেহ, প্রবল চাঞ্চল্য লেদার কমপ্লেক্স এলাকায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00