Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুশান্ত রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর তদন্তে গঠিত সিট

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউডের তৃতীয় সারির অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের অস্বাভাবিক মৃত্যু রহস্য উন্মোচনের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করল মুম্বই পুলিশ। বিশেষ তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন মালবানি থানার সিনিয়র ইন্সপেক্টর ছিমাজি আদাব। আর নজরদারির দায়িত্বে রয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার অজয় বনশল। দিশা সালিয়ানের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচনে মঙ্গলবার মুম্বই পুলিশের […]

Deepfake নিয়ে ফের উদ্বেগ প্রকাশ মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কৃত্রিম মেধা প্রযুক্তি ব্যবহার করে আকছার তৈরি হচ্ছে ডিপফেক ভিডিও। রাজনেতা থেকে শুরু করে বিভিন্ন পেশার তারকাদের ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে সমাজমাধ্যমে। ফলে আতঙ্ক বাড়ছে ক্রমশই। মঙ্গলবার কৃত্রিম মেধা সংক্রান্ত এক সম্মেলনে ফের ডিপফেক ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বিষয়ে সতর্ক করতে গিয়ে তিনি বলেছেন, ‘ক্রমশই গোটা বিশ্বের […]

ঝালদা পুরসভায় দায়িত্বে আপাতত শীলা চট্টোপাধ্যায়, জানাল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি : ঝালদা পুরসভার দায়িত্ব আপাতত শীলা চট্টোপাধ্যায়ের হাতেই থাকবে। মঙ্গলবার এই কথাই স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা সাফ জানিয়ে দেন, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ঝালদা পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন শীলা চট্টোপাধ্যায়।আগামী ৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ঝালদা পুরসভায় চেয়ারম্যানকে আস্থা ভোটের মুখোমুখি হওয়ার […]

মিরপুরের পিচকে ‘ডিমেরিট পয়েন্ট’ দিল আইসিসি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লজ্জার আর শেষ নেই। বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ভরাডুবি ঘটেছে। সম্প্রতি ‘হোম ভেন্যু’ হিসেবে পরিচিত মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে লজ্জার হার স্বীকার করতে হয়েছে নাজমুল হোসেন শান্ত আর তাইজুল ইসলামদের। আর এবার মিরপুরের সেই পিচকেই ‘অসন্তোষজনক’ আখ্যা দিয়ে ‘ডিমেরিট পয়েন্ট’ দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসির […]

বাড়ির বারান্দায় পড়ে দম্পতির রক্তাক্ত দেহ, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি : উত্তর দিনাজপুরের চোপড়ায় বাড়ির বারান্দা থেকে উদ্ধার এক দম্পতির রক্তাক্ত দেহ। প্রতিবেশি্দের দাবি, আত্মহত্যা করেছেন দম্পতি। তবে পরিবারের তরফে দাবি করা হয়েছে, খুন করা হয়েছে ওই দম্পতিকে। তবে পুরো বিষয়টি নিশ্চিত হতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, মৃত দম্পতির নাম প্রকাশ রায় ও পুষ্পা […]

পঞ্চায়েত অফিসে ঢুকে লুঠ দুষ্কতীদের

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার পঞ্চায়েত অফিসে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। সাতটি আলমারি তছনছ করল তারা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে বলগোনা পঞ্চায়েতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পঞ্চায়েত অফিসের নথি্ চুরি করতেই হানা দিয়েছিল দুষ্কৃতীরা। রোজকারের মতো এদিনও পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে চাবি নিয়ে অফিসের তালা খুলতে আসেন পঞ্চায়েত কর্মী প্রদ্যুত […]

নভেম্বরে খুচরোর মূল্যবৃদ্ধি ৫.৫৫ শতাংশ, ৩ মাসের মধ্যে সর্বোচ্চ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের মধ্যেই খুচরোর মূল্যবৃদ্ধি আমজনতাকে কার্যত কাঁদিয়ে ছেড়েছিল। গত নভেম্বরে খুচরোর মূল্যবৃদ্ধি দাঁড়িয়েছিল ৫.৫৫ শতাংশে। যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এমনকি রিজার্ভ ব্যাঙ্কের তরফে গড় মূল্যবৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তাও ছাড়িয়ে গিয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে খুচরোর মূল্যবৃদ্ধি ছিল ৫.০২ শতাংশ। অক্টোবর মাসে তা কমে দাঁড়িয়েছিল ৪.৮৭ শতাংশে। […]

হিন্দমোটরে অবাককাণ্ড, ছুরি দিয়ে তরুণীর নাক কাটলেন মহিলা

নিজস্ব প্রতিনিধি : কিছুদিন আগেই লোকাল ট্রেনে দুই মহিলার মধ্যে মারামারির ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। এবার যে ঘটনা সামনে এল তা কল্পনাতীত। দুই পক্ষের বিবাদ শুধু হাতাহাতি বা কথা কাটাকাটিতেই থেমে থাকল না। ফল কাটার ছুরি দিয়ে এক তরুণীর নাকে কোপ বসালেন এক মহিলা। আচমকা এই ঘটনায় প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অনেকেই হকচকিয়ে যান। […]

২০২৩ সালে গুগল সার্চে শুভমন গিলদের টেক্কা কিয়ারা আদবানির

নিজস্ব প্রতিনিধি: শেষের মুখে ২০২৩ সাল। আর ১৯ দিন বাদেই শুরু হবে নতুন বছর। চলতি বছরে ভারতে কোন তারকাদের সবচেয়ে বেশি নেটমাধ্যমে খুঁজে বেড়িয়েছেন আম আদমি, তার তালিকা প্রকাশ করেছে গুগল। আর ওই তালিকায় অবিশ্বাস্যভাবে শীর্ষে রয়েছেন বলি সুন্দরী কিয়ারা আদবানি। ২০২৩ সালে ভারতে গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে তাঁর সম্পর্কেই বেশি খোঁজ নিয়েছেন নেটা নাগরিকরা। […]

চোখ নষ্টের শাস্তি, ১০ লক্ষের জরিমানা, ধার্য করল ক্রেতা সুরক্ষা আদালত

উদ্দেশ্যপ্রণোদিত ভাবে চোখ নষ্ট করার জন্য একটি বেসরকারি হাসপাতালকে ১০ লক্ষ টাকার জরিমানা ধার্য করল সিউড়ির ক্রেতা সুরক্ষা আদালত।

পর্যটনশিল্পে জোয়ার আনতে নয়া উদ্যোগ রাজ্যের

নিজস্ব প্রতিনিধি : পর্যটন ক্ষেত্রে উন্নয়নে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। এবার পুরুলিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত টুরিস্ট গাইডদের পাশে দাঁড়াল রাজ্য। জেলা প্রশাসনের ওয়েবসাইটে এই সব টুরিস্ট গাইডদের নাম ও মোবাইল নম্বর নথিভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত এই সরকারি গাইডরা যাতে আয়ের মুখ দেখতে পারেন, সেজন্যই এই বিশেষ ব্যবস্থা নিল পর্যটন দফতর। সম্প্রতি পুরুলিয়ার জেলা প্রশাসনিক ভবনে জেলাশাসক […]

উপমুখ্যমন্ত্রীর পদ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে রাজকুমারী দিয়া সিংহকে

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে গিয়ে ভারসাম্য বজায় রাখার পথে হাঁটল বিজেপি শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হিসাবে যেমন প্রথমবারের বিধায়ক ভজনলাল শর্মাকে বেছে নেওয়া হয়েছে, তেমনই উপমুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়া হয়েছে জয়পুরের রাজকুমারী দিয়া সিংহ এবং প্রেমচন্দ বাইরোয়াকে। বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে বাসুদেব দেবনানির কাঁধে। আগামী লোকসভা ভোটের দিকে তাকিয়ে জাতপাতের সমীকরণকে […]

আনিস মামলায় রাজ্য পুলিশেই আস্থা রাখল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি : আনিস খান মামলায় রাজ্যের তদন্তকারী সংস্থার ওপরই আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, এখনই এই মামলায় সিবিআই তদন্তের প্রয়োজন নেই। রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল যেভাবে তদন্ত চালাচ্ছে, সেভাবেই তদন্ত চালাবে। ছাত্র নেতা আনিস খান খুনের মামলায় সিবিআই তদন্তের দাবি তুলে […]

ধাক্কা খেল শেয়ারবাজার, ৩৭৮ সূচক খোয়াল সেনসেক্স

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে ছুটতে মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার। মঙ্গলেই অমঙ্গলের খবর পেলেন বিনিয়োগকারীরা। একদিনে ৩৭৮ সূচক পতন ঘটল সেনসেক্সের। আর নিফটি খুঁইয়েছে ৯১ সূচক। আবাসন, বিদ্যু‍ৎ, তেল এবং গ্যাস সংস্থাগুলি লোকসানের মুখ দেখেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসিএলের শেয়ারদর ৩.৮৬ শতাংশ হ্রাস পেয়েছে। তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে বিপুল জনাদেশ নিয়ে বিজেপি […]

ফের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি : ফের বিক্ষোভের মুখে পড়তে হল কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। মঙ্গলবার বাঁকুড়ায় আবাস যোজনার অবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তখনই তাঁদের গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয়।এর আগে সোমবার এই বাঁকুড়াতেই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। মঙ্গলবার বাঁকুড়ার সিমলাপাল গ্রামের চাঁদপুর গ্রামে যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।বিডিও ও গ্রাম পঞ্চায়েতের […]

শিঁকে ছিড়ল না বসুন্ধরার, রাজস্থানের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ভজনলাল শর্মা

নিজস্ব প্রতিনিধি, জয়পুর:  জল্পনার অবসান। রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সাঙ্গানোরের বিধায়ক ভজনলাল শর্মা। আজ মঙ্গলবার জয়পুরে বিজেপির নব নির্বাচিত বিধায়কদের বৈঠকেই নয়া মুখ্যমন্ত্রীর নামে সিলমোহর দেওয়া হয়েছে। বৈঠকে বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, সরোজ পাণ্ডে এবং বিনোদ তাওড়ে। ব্রাহ্মণ সম্প্রদায়ের নেতা হিসাবে বিশেষ পরিচিতি রয়েছে মরু রাজ্যের […]

সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলেই চাকরি! কী জানালেন মুখ্যমন্ত্রী…

‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে যারা চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের জন্য বড় বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি মাসেই চালু হতে পারে নিউ গড়িয়া-রুবি মেট্রো পরিষেবা

নিজস্ব প্রতিনিধি : চলতি মাসেই চালু হতে চলেছে নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবা। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর এই মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পের সূচনা করেছিলেন। সেই মেট্রো প্রকল্পের অংশ হিসাবেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা চালু […]

অনলাইন প্রতারকদের হাতে নতুন অস্ত্র, সতর্ক প্রশাসন

নিজস্ব প্রতিনিধি : এবার অনলাইন প্রতারকদের হাতে এসে গিয়েছে নতুন অস্ত্র। অনলাইন প্রতারণায় এবার ব্যবহার করা হচ্ছে কিউ আর কোড। সাধারণ মানুষ থেকে শুরু করে ভিভি আইপি, সকলেই এখন অনলাইনের ফাঁদে পড়ছেন। যেভাবে এই প্রতারণা জাল বিছোচ্ছে, তাতে এখন থেকেই যথেষ্ট সতর্ক প্রশাসন। সাধারণ মানুষ যাতে অনলাইন প্রতারণার ফাঁদে পা না দেন, সেজন্য বেশ কিছু […]

‘আমাদের টাকা দিচ্ছে না, বাংলা কী দোষ করেছে?’, কেন্দ্রকে প্রশ্ন মমতার

সব টাকা কেন্দ্রের পকেটে যাচ্ছে, আর আমাদের টাকা দিচ্ছে না। বাংলা কী দোষ করেছে – শিলিগুড়ি থেকেই কেন্দ্রকে প্রশ্ন ছুঁড়লেন মমতা।

0:00