Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য চালু হচ্ছে হেল্পলাইন

বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল প্রমুখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাথমিক টেট (PRIMARY TET) পরীক্ষার্থীদের জন্য এবার হেল্পলাইন নম্বর চালু করতে চলছে রাজ্য। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (NABANNA)। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ডাকা বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সমস্ত জেলার জন্য হেল্পলাইন (HELP LINE) নম্বর চালু করা হবে।

বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল প্রমুখ। তবে বিশেষ কারণে এদিন উপস্থিত থাকতে পারেননি শিক্ষাসচিব মনীশ জৈন। জানা গিয়েছে, প্রতিটি জেলায় জেলাশাসক এবং মহকুমাশাসকের দফতরে থাকবে হেল্পলাইন নম্বর। কোনও পরীক্ষার্থীর যে কোনও ধরণের সমস্যা, সাহায্য এবং অভিযোগ থাকলে তাঁরা নির্দিষ্ট ওই নম্বরে ফোন করে জানাতে পারবেন। পর্ষদের পক্ষ থেকে বিশেষ সেই নম্বর জানিয়ে দেওয়া হবে।  

পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারকে মুখ্যসচিব নির্দেশ দেন, সাঁতরাগাছি সেতুতে কাজের জন্য যেন যানজটের মধ্যে পরীক্ষার্থীদের অসুবিধায় পড়তে না হয়। কড়া নির্দেশ, কোনও অসুবিধা হলে তার দায় বর্তাবে জেলাশাসকের ওপরে।

আরও পড়ুন: ‘দুয়ারে রেশন’ করতেই হবে, ডিলারদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী 

এদিন পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, প্রাথমিক টেট পরীক্ষার ৭ থেকে ১০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, এদিন শীতকালীন অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্য সরকার নিয়োগ করতে চায়। তবে তা থমকে আছে একটার পর একটা মামলার জন্য। নিয়োগ করতে চাইলেই কেউ না কেউ ‘স্টে অর্ডার’ নিয়ে আসছে।

নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে চার আধিকারিককে সাসপেন্ড করল নবান্ন

কাটল চন্দ্রনাথের বিচারপ্রক্রিয়ার জোট, চার্জশিট অনুমোদন করলেন রাজ্যপাল

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

নবান্ন অভিযানে আহত পুলিশ কর্মীকে দেখতে এসএসকেএমে মনোজ ভার্মা

আরজি করের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে ভিন্নসুর দিলীপের গলায়

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ পরিষেবার প্রচার বৃদ্ধির নির্দেশ নবান্নের

শনিতে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, কী কী সুবিধা মিলবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00