Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যবসায়ী খুনের ঘটনায় ফোনের লোকেশন চিহ্নিত করে অভিযুক্তদের ধরল পুলিশ

দুর্গা পুজোর দশমীর দিন খুন হন পেশায় সুদের ব্যবসায়ী রতন রায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল ফোনের লোকেশন চিহ্নিত করে অবশেষে এক খুনের ঘটনায় অভিযুক্তদের ধরে ফেলল শ্যামনগরের বাসুদেবপুর থানার পুলিশ। ফোনের লোকেশন চিহ্নিত করে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

দুর্গা পুজোর দশমীর দিন খুন হন পেশায় সুদের ব্যবসায়ী রতন রায়। শ্যামনগর বাসুদেবপুর থানার কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের রথতলা এলাকা থেকে ৫০ বছর বয়সী রতনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। এর পর ঘটনার তদন্তে নামে শ্যামনগরের বাসুদেবপুর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে টাকার জন্য রতন রায়কে খুন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস দাস নামে এক ব্যক্তির সঙ্গে রতনের দীর্ঘদিনের বন্ধুত্ব। দেবাশিস খাবারের হোম ডেলিভারির ব্যবসা রয়েছে। সেই ব্যবসায় টাকা ঢালার জন্য রতনের কাছ থেকে টাকা ধার নেয় দেবাশিস। কিন্তু অনেকদিন হয়ে গেলেও টাকা ফেরত দিচ্ছিল না দেবাশিস। দেবাশিসের কাছে টাকা চেয়ে চাপ দিতে থাকে রতন। এরপর গত ৫ অক্টোবর উত্তর ২৪ পরগনার শ্যামনগরের প্রবোধ গেস্ট হাউসে রতনকে ডাকে দেবাশিস। সেখানে দেবাশিস ছাড়াও ইনজামামুল হক, মহম্মদ আরমান ও পাপ্পু আনসারি নামে তিনজন ছিল। রতনকে খুন করার জন্য তিনজনকে সুপারি দিয়ে এনেছিল সে। সি গেস্ট হাউসে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে রতনকে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী বস্তু দিয়ে একাধিক বার আঘাত করা হয় রতনের। খুনের পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। অবশেষে তদন্তে নেমে নিহত রতনের ফোনের লোকেশন চিহ্নিত করে চার অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে, দেবাশিস দাস, ইনজামামুল হক, মহম্মদ আরমান ও পাপ্পু। দেবাশিস দাস ওরফে লাল নোয়াপাড়া থানার কে এন চ্যটার্জি রোড এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পাপ্পু-আরমান-সহ ধৃত বাকি তিনজন ভাটপাড়া থানার অর্ন্তগত কাঁকিনাড়ার মানিকপীরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00