পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে গিয়ে হেনস্থা, ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত, মন্তব্য ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: বাংলার পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে। এটা ভারতের সার্বভৌমত্বের ওপর আঘাত হচ্ছে। শুক্রবার মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন, মুর্শিদাবাদের ইমারতিতে নকশা করার কারিগরের সমগ্র ভারত বর্ষে চাহিদা আছে। মুর্শিদাবাদের রাজমিস্ত্রি এবং তাদের সহকারীদের নিয়ে গিয়ে সারা ভারতবর্ষে নানা ধরনের নকশার ইমারত গড়া হয়। হয়তো ইতিহাসে যদি আমরা ঘেটে দেখি তাহলে দেখব তাজমহল গড়ার পেছনেও মুর্শিদাবাদের কারিগরদের সহযোগিতা ছিল। কিন্তু সেই সব রাজমিস্ত্রি এবং তাদের সহযোগিতা ভিন রাজ্যে কাজে যাওয়ার পর তাদের যেভাবে হেনস্তা করা হচ্ছে।

জলের লাইন বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে এটা অন্যায় হচ্ছে দাবি ফিরহাদের। তিনি বলেন পুশ ব্যাক এবং পুশ আউট বিএসএফের(BSF) কাজ নয়। কোন সেন্ট্রাল সিকিউরিটি এজেন্সি এটা করতে পারেনা। অনুপ্রবেশকারী হলে তাকে ধরে পুলিশের হাতে দিতে হবে বিএসএফকে। এরপর পুলিশ তাকে আদালতে পাঠাবে। আদালত ঠিক করবে তাকে জেলে পাঠাবে না পুশ ব্যাক করাবে। সরাসরি কাউকে পুশ ব্যাক করার ক্ষমতা নেই বিএসএফের দাবি ফিরহাদের।মালদাতে তৃণমূল কর্মী খুনের ঘটনা প্রসঙ্গে, ফিরহাদ বলেন, তৃণমূল কংগ্রেস খুনের রাজনীতিতে বিশ্বাস করে না।

তৃণমূল কংগ্রেস আত্মত্যাগের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বদলা নয় বদল চাই, নতুন বাংলা গড়তে চাই।জিরো পয়েন্ট(Zero Point) এলাকায় কোন সরকারি বাড়ি বা কোন কনস্ট্রাকশন করতে দেওয়া হবে না নির্দেশিকা জারি বিএসএফ এর । এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, এটা সম্পর্কে তার বিশেষ কিছু জানা নেই। তবে বিএসএফ পুশ আউট এবং পুশ ব্যাক করতে পারে না।

বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা, একে বাঁচানোর ডাক দিলেন ফিরহাদ হাকিম

‘মোদি ফ্যাক্টর নন, বাংলার মানুষ মমতার সঙ্গে’, দাবি ফিরহাদের

উত্তরপাড়ায় কর্মসূচিতে গিয়ে কাঞ্চনের নামে ভুরিভুরি অভিযোগ শুনলেন ফিরহাদ

‘দেশকে স্বাধীন করার জন্য সবচেয়ে বেশি অবদান বাঙালিদের, আজ তারাই অপমানিত’: ফিরহাদ হাকিম

ধাপা এবং গড়িয়া ঢালাই ব্রিজ দুটো জল প্রকল্পের কাজ জানুয়ারিতে শেষ হবে, ঘোষণা মেয়রের

‘আরজি কর কাণ্ড নিয়ে রাজনীতি করে নির্যাতিতাকেই ছোট করা হচ্ছে’, নবান্ন অভিযানকে বিঁধলেন ফিরহাদ

‘হারনেওয়ালে কো বাহানা চাহিয়ে’, বিজেপি কটাক্ষ ফিরহাদের

বোলপুরে কবিগুরুর ছবি ও বাংলা অক্ষরের কাটআউট হাতে ভাষা আন্দোলনে মমতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]