Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ট্র্যাফিক পুলিশের মত সিবিআইকেও মানবে না’, মন্তব্য ফিরহাদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালি কাণ্ডের তদন্তভার সিবিআই হাতে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাতেই বেশ সমালোচনার মুখে পড়ছে তৃণমূল। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ট্র্যাফিক পুলিশ  এবং সিবিআইকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

কি বললেন  রাজ্যের মেয়র? এদিন ফিরহাদ হাকিম বলেন ,এখন আর সিবিআইয়ের কোন অস্তিত্ব নেই। কারণ মানুষ একবারই ভয় পায়। একই জিনিস বারবার হলে মানুষ তাতে আর ভয় পায় না। পাশাপাশি বিজেপিকে আক্রমণ করেন  রাজ্যের মন্ত্রী।  এদিন ফিরহাদ হাকিম  আরও বলেন,’ বর্তমানে বিজেপি এমনভাবে সিবিআইকে তৈরি করেছে, এরফলে মানুষ যেমন ট্র্যাফিক পুলিশকে মানতে চায়না। তেমন ভাবে সিবিআইকে ও আর মানবে না।‘

উল্লেখ্য, ফিরহাদের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এই নিয়ে  বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন,’বিনাশকাল এসে গিয়েছে। তাই বুদ্ধি হ্রাস পেয়েছে। তা না হলে মন্ত্রী হয়ে কেউ বলে ট্র্যাফিক পুলিশ কেউ মানে না। সামনে বিপদ রয়েছে বুঝতে পেরে এমন আচরণ করছেন।‘ অন্যদিকে নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি। এমন বারবার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রীও ইডি, সিবিআই নিয়ে সরব হয়েছে। এমন পরিস্থিতি ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মেয়র।

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

বিশ্বের পঞ্চম তম বৃহত্তর ভাষা আমাদের বাংলা ভাষা, একে বাঁচানোর ডাক দিলেন ফিরহাদ হাকিম

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

১৭০০০ কোটি টাকা জালিয়াতির দায়ে অনিল আম্বানির বাড়ি-অফিসে তল্লাশি সিবিআইয়ের

‘মোদি ফ্যাক্টর নন, বাংলার মানুষ মমতার সঙ্গে’, দাবি ফিরহাদের

উত্তরপাড়ায় কর্মসূচিতে গিয়ে কাঞ্চনের নামে ভুরিভুরি অভিযোগ শুনলেন ফিরহাদ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00