Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধ্বংসী সূর্য-ঈশান, বেঙ্গালুরুকে গুঁড়িয়ে জয়ী মুম্বই

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ঈশান কিশন আর সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে উড়িয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। ২৭ বল বাকি থাকতেই হাতে সাত উইকেট রেখে সহজ জয় পেল হার্দিক পাণ্ড্যর দল। টানা চার ম্যাচ হেরে অনেকটাই বিপাকে পড়ে গেলেন বিরাট কোহলিরা। বৃহস্পতিবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ১৯৬ […]

বুমরার ৫ উইকেট, কার্তিকের ব্যাটে মুম্বইকে ১৯৭ রানের লক্ষ্য বেঙ্গালুরুর

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: যশপ্রীত বুমরার আগুন ঝরানো বোলিংয়ে খানিকটা ঝলসে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু শেষের দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দিলেন দীনেশ কার্তিক। তাঁর ২৩ বলে অপরাজিত ৫৩ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলল বেঙ্গালুরু। বিরাটদের হয়ে রান পেয়েছেন অধিনায়ক ফ্যাপ ডুপ্লেসি ও রজত পাতিদারও। […]

আমেরিকার ফুটবলার, অভিনেতা ওজে সিম্পসন প্রয়াত

নিজস্ব প্রতিনিধি: জীবনযুদ্ধের অনেক লড়াইয়ে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন আমেরিকার জাতীয় ফুটবল তারকা তথা অভিনেতা ও জে সিম্পসন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। রেখে গিয়েছেন অগণিত অনুরাগীকে। গতকাল ১০ এপ্রিল প্রয়াত হলেও বৃহস্পতিবার (১১) সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ফুটবল তারকা-অভিনেতার মৃত্যুর খবর জানানো হয়েছে। সিম্পসনের মৃত্যুর খবরে শোকপ্রকাশ […]

সামাজিক মাধ্যমে কোন দল কতটা শক্তিশালী, জেনে নিন

নিজস্ব প্রতিনিধি : দেশজুড়ে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলই এখন মাঠে ময়দানে নেমে প্রচার শুরু করে দিয়েছে। তবে এই ভোট প্রচারে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রত্যেক দলই নিজেদের মতাদর্শকে পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিচ্ছে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই একে অপরকে টক্কর দেওয়ার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় কোন দল কতটা […]

দুঃসংবাদ লখনউ শিবিরে, পরের ২ ম্যাচেও নেই ময়াঙ্ক

নিজস্ব প্রতিনিধি, লখনউ: আগামিকাল শুক্রবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামছে লখনউ সুপার জায়ান্টস। আর তার কয়েক ঘন্টা আগেই দুঃসংবাদ লোকেশ রাহুলদের শিবিরে। পেশির চোট না সারায় দিল্লি ক্যাপিটালস তো বটেই, এমনকি কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও মাঠে নামা হচ্ছে না চলতি আইপিএলে সাড়া জাগানো পেসার ময়াঙ্ক যাদবের। বৃহস্পতিবার দলের অনুশীলন শেষে লখনউ সুপার জায়ান্টসের প্রধান […]

মোদিকে নিঃশর্ত সমর্থনের জের, রাজ ঠাকরের দল থেকে গণ ইস্তফা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা করেছিলেন মহারাষ্ট্র নির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। আর ওই ঘোষণার পরেই বড়সড় ভাঙনের মুখে পড়ল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ইতিমধ্যেই দল ছাড়ার ঘোষণা করেছেন এমএনএসের সাধারণ সম্পাদক কীর্তিকুমার শিন্ডে-সহ একাধিক পদাধিকারী। সামাজিক যোগাযোগমাধ্যমেই এমএনএস ছাড়ার ঘোষণা করেছেন তাঁরা। যদিও একের পর এক পদাধিকারীর […]

বাংলায় ঈদ সাক্ষী থাকল সৌজন্যের রাজনীতির

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ভোটের উত্তাপ যতই থাকুক না কেন ঈদ উপলক্ষে রাজনৈতিক সৌজন্যের দেখা মিলল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে। বৃহস্পতিবার বাম ও তৃণমূলের প্রার্থীরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করেন। যদিও এই রাজনৈতিক সৌজন্যকেও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী […]

হরিয়ানায় বাস দুর্ঘটনায় ৬ পড়ুয়ার মৃত্যু, গ্রেফতার স্কুলের প্রিন্সিপ্যাল

নিজস্ব প্রতিনিধি, মহেন্দ্রগড়: হরিয়ানায় স্কুল বাস দুর্ঘটনায় ৬ পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্কুলের প্রিন্সিপ্যাল, দুর্ঘটনাগ্রস্থ বাসের চালক-সহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কেন ঈদের দিন ছুটি থাকা সত্বেও স্কুল খোলা রাখা হল, সে বিষয়ে স্কুলের প্রিন্সিপ্যালকে জেরা করা হচ্ছে। আর ফিটনেস না থাকা সত্বেও কেন পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বাস ব্যবহার করা […]

রাত পোহালেই নীলষষ্ঠী, চটপট জেনে নিন এই পুজো পালনের নিয়মাবলী

পছন্দের ফুল ধুতুরা, আকন্দ, অপরাজিতা ফুল, কল্কে ফুল, তাই এই সমস্ত ফুল দিয়ে সাজাতে হবে শিবের ডালা। সঙ্গে আরও লাগবে দুধ, দই , গঙ্গামাটি, বেলপাতা, গঙ্গাজল।কন্যা-পুত্র উভয় সন্তানের মায়েরা এ পুজো করে থাকেন।

কেউ দেশে, কেউ বিদেশে, ঢালিউড তারকারা কোথায় কোথায় ঈদ পালন করছেন?

দীর্ঘ একমাস রোজা পালনের পর দেশে সব শ্রেণি-পেশার মানুষ ঈদে মেতে উঠবেন। কেউ প্রিয়জনদের সঙ্গে, কেউ কর্মব্যস্ততার মধ্য দিয়ে ঈদ কাটাবেন। বিশেষ এ দিনটিকে ঘিরে সবারই আলাদা পরিকল্পনা থাকে।

পরিবারের সঙ্গে ঈদ পালন করা হল না রাজুর

নিজস্ব প্রতিনিধিঃ দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। এদিনটাই পালন করা হল না ছেলের। নতুন কাপড় বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল বৃদ্ধা মা। মুর্শিদাবাদ থেকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বাবার সঙ্গে কোড মাছের হাড় ও বাতের ব্যথার তেল বিক্রি করতে এসে ঈদের দিন মৃত্যু এক যুবকের।  পরিবারের তরফে জানা গিয়েছে নিহত ওই যুবক হলেন বছর […]

জিটিএ-র শিক্ষক নিয়োগ মামলায় পার্থর নামে এফআইআর রাজ্য শিক্ষা দফতরের

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই নড়েচড়ে বসল রাজ্য শিক্ষা দফতর। জিটিএ’র শিক্ষক নিয়োগ মামলায় অনিয়মের অভিযোগে বুধবার রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বিধাননগর উত্তর থানায় জিটিএ-র স্কুলে অভিযোগ জানিয়েছিল। তার ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এফআইআরে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, জিটিএ নেতা বিনয় […]

বালুচিস্তানে ট্রাক খাদে পড়ে মৃত্যু ১৭ পুণ্যার্থীর

নিজস্ব প্রতিনিধি : বালুচিস্তানে একটি মাজারে যাওয়ার সময়ে ট্রাক খাদে পড়ে মৃত্যু হল ১৭ জন পুণ্যার্থীর। এই ঘটনায় ৪০ জনেরও বেশি জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রশাসন সূত্রে খবর। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, বালুচিস্তানের হাব প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রশাসনের […]

১২ এপ্রিল মুক্তি ‘চমকিলা’, কে ছিলেন অমর সিং চমকিলা, কেন খুন হলেন?

শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এবং খালিস্তান প্রতিষ্ঠার আহ্বান সন্ত্রাস, গুপ্তহত্যা, বোমাবর্ষণ, পুলিশি বর্বরতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে চিহ্নিত ছিল। আর সেগুলি গানে ব্যক্ত করতেন তিনি।

ফরিদকোট থেকে ফের ভোটে লড়ছেন ইন্দিরা গান্ধির খুনি বিয়ন্তের পুত্র

নিজস্ব প্রতিনিধি: লোকসভা ভোটে ফের প্রার্থী হচ্ছেন  প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির খুনি বিয়ন্ত সিংয়ের ছেলে সরবজি‍ৎ সিং খালসা। আসন্ন ভোটে পঞ্জাবের ফরিদকোট আসন থেকেই লড়বেন ৪৫ বছর বয়সী সরবজি‍ৎ। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দিল্লির সফদরজং রোডে নিজের বাড়িতেই দুই দেহরক্ষী সতবন্ত সিং ও বিয়ন্ত সিংয়ের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি। গোটা বিশ্ব […]

ভাগ্য ফেরাতে লখনউ ম্যাচের আগে কালীঘাটে পুজো নাইটদের

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে মাঠে নামবে  কলকাতা নাইট রাইডার্স।  তাই ঈদের দিন কালীঘাটে পুজো দিলেন  নাইট রাইডার্সের ক্রিকেটাররা। বৃহস্পতিবার রিঙ্কু সিং, বেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তী এবং অনুকুল রায় পুজো দেন কালীঘাট মন্দিরে। কেকেআর ক্রিকেটারকে দেখতে তাই মন্দির চত্বরে ভিড় জমে। ইতিমধ্যেই এদিনের পুজো দেওয়ার ছবি কেকেআরের তরফে এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে। […]

জরিমানার হাত থেকে রেহাই পেলেন নেইমার

নিজস্ব প্রতিনিধি : বেআইনি নির্মাণ নিয়ে আদালতের নির্দেশে স্বস্তিতে ব্রাজিলিয় ফুটবল তারকা নেইমার। লাইসেন্স ছাড়া নিজের বাড়িতে লেক বানানো নিয়ে ৩০ কক্ষ ডলার জরিমানা করা হয়েছিল। কিন্তু সেই টাকা দিতে হচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবলারকে। জানা গিয়েছে, গত সোমবার আদালতের তরফে নেইমারকে নিয়ে আদেশ জারি করা হয়। বিচারক আদ্রিয়ানা রামোস ডি মেলো জানিয়েছেন, নিজের বাড়িতে নেইমারের […]

ঋণের জন্য আবেদন ৪০০’রও বেশি, অথচ ৪০ শতাংশ ফ্ল্যাটই বেআইনি

বিধাননগর পুরনিগমে, গত ৫ মাসে ৪০০’রও বেশি ঋণের আবেদনের তদন্ত করতে এসেছিল বিভিন্ন ব্যাঙ্ক। দেখা যাচ্ছে ৪০ শতাংশ ফ্ল্যাটই বেআইনি নির্মাণ।

অক্ষয়ের প্রোডাকশনের নাম নিয়ে প্রতারণা, গ্রেফতার ‘ঠগী’

এমনকি জুহু কফি শপ ছাড়াও, পূজা আরও অনেক জায়গায় প্রিন্স কুমারের সঙ্গে তিনবার দেখা করেছিলেন। একবার অমিতাভ বচ্চনের ফটোগ্রাফারকেও তাঁর ছবি তুলতে বলা হয়েছিল।

নির্বাচন মিটলেই টেলিফোন পরিষেবায় গুনতে হবে বাড়তি টাকা, মত বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিনিধি : নির্বাচন মিটলেই টেলিফোন পরিষেবায় গুনতে হবে অতিরিক্ত টাকা। সম্প্রতি বিশেষজ্ঞরা এমনটাই আশঙ্কা করেছেন। জানা যাচ্ছে, প্রায় ১৫ থেকে ১৭ শতাংশ মাশুল বৃদ্ধি হতে পারে। এর ফলে সাধারণ মানুষকে টেলিফোন পরিষেবা পেতে আরও কিছুটা অসুবিধা মধ্যে পড়তে হতে পারে। অন্যদিকে এয়ারটেলের মতো টেলিকম কোম্পানিগুলি বেশি উপকৃত হবে। সম্প্রতি অ্যান্টিক স্টক ব্রোকিংয়ের তরফে প্রকাশিত […]

0:00