Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে নিগ্রহ, গ্রেফতার ১

আক্রান্ত সিভিক ভলান্টিয়ার প্রদীপ রায়কে চিকিৎসার জন্যে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ঘটনার তদন্ত করছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রাফিকে কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। মূল অভিযুক্ত পিকআপ ভ্যান চালক। চাঞ্চল্য এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়িতে।

শুক্রবার ধূপগুড়ি ব্লকের ঠাকুরপাঠ এলাকায় প্রদীপ রায় নামে এক সিভিক ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। সেই সময় স্কুল পড়ুয়ারাও রাস্তা পারাপার করছিল। এমন সময় একটি পিক আপ ভ্যান চালক বেপরোয়া গতিতে আসে। তাকে সিগন্যাল দেখালেও ওই চালক থামেননি বলে অভিযোগ। অভিযোগ, পড়ুয়াদের ধাক্কা লাগার উপক্রম হয়। তা নিয়েই কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার এবং ওই চালকের মধ্যে বচসা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  অল্প সময়ের মধ্যেই স্থানীয়দের হস্তক্ষেপে সেই বচসা মিটে যায়। অভিযোগ, এই ঘটনার প্রায় ঘন্টা খানেকের মধ্যে পিকআপ ভ্যান চালক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে পুনরায় ঘটনাস্থলে  আসে। আর তারপরেই সিভিক ভলান্টিয়ারের ওপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

মারধরের ফলে মাটিতে লুটিয়ে পড়েন সিভিক ভলান্টিয়ার। এরপরে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে। খবর পেয়ে ধূপগুড়ি থানার টহলদারি পুলিশ ভ্যান ঘটনাস্থলে পৌঁছায়। একজনকে গ্রেফতার (ARREST) করা হয়। বাকিরা পুলিশ দেখেই চম্পট দেয়।

আক্রান্ত সিভিক ভলান্টিয়ার প্রদীপ রায়কে চিকিৎসার জন্যে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ঘটনার তদন্ত করছে পুলিশ। পলাতকদের খোঁজে চলছে তল্লাশি।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

ধাবার আড়ালে অবৈধ ব্যবসা, গ্রেফতার বিজেপি যুব নেতা

কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার বাংলাদেশি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00