Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টির মধ্যেই ট্রেন অবরোধ, হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিনিয়ত দেরিতে চলছে ট্রেন। আর তাতে দুর্ভোগের শিকার হচ্ছেন আমজনতারা । তাই শনিবার ট্রেন দেরিতে চলার প্রতিবাদে বৃষ্টির মধ্যেই  দেউলটি স্টেশনে রেল অবরোধ করল নিত্য যাত্রীরা। তাতে ব্যাহত হয় হাওড়া-খড়গপুর শাখায় ট্রেন চলাচল। শেষ পাওয়া খবর অনুসারে, দেউলটি স্টেশনে ধীরে ধীরে উঠেছে অবরোধ। স্বাভাবিক হচ্ছে পরিষেবা।

এই প্রসঙ্গে এক নিত্যযাত্রী জানিয়েছেন, ‘বেশিরভাগ দিনই হাওড়া- খড়গপুর শাখাতে ৩০-৪০ মিনিট পর্যন্ত ট্রেন দেরিতে চলে। আবার রাতের দিকে হাওড়া থেকে ছাড়া ট্রেনকে বারবার দাঁড় করিয়ে দুরপাল্লার ট্রেনকে ছেড়ে দেওয়া যায়। সেইজন্য এদিন সকালে দেউলটি স্টেশনে রেল অবরোধ করা হয়।‘ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল আধিকারিকরা। প্রায় ৩০ মিনিট পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বলা বাহুল্য, এদিম অবরোধের জেরে একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ধীরে ধীরে চলছে ট্রেন।   

অন্যদিকে রক্ষণাবেক্ষণের কাজের জন্য ফের ব্যাহত হবে রেল পরিষেবা।  রেলওয়ে ট্র্যাকের ওপর আরসিসি বক্স ও বেস স্ল্যাবের কাজের জন্য রবিবার, ২২ ডিসেম্বর সাড়ে ৬ ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর সিটি জংশন ও লালগোলা সেকশনে।  দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা ধরে হবে কাজ। সেইজন্য ব্যাহত হবে বেশ কয়েকটি ট্রেন চলাচল।

সাবধান! উত্তরবঙ্গ ঘুরতে যাচ্ছেন? রবিবার থেকে একগুচ্ছ ট্রেন বাতিল, ঘুরপথে চলবে কিছু রেল

সুখবর, দিঘার পর্যটকদের জন্য নববর্ষের আগে বিশেষ উপহার

কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ, একের পর এক দাঁড়িয়ে ট্রেন, বিপাকে যাত্রীরা

ঘূর্ণিঝড় ‘ডানা’-র দাপট সামলে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

দোলের দিন মেট্রো কখন চলবে জেনে নিন

শিয়ালদহ মেইন শাখায় যান্ত্রিক ত্রুটি, বিপাকে নিত্যযাত্রীরা

ঘন কুয়াশায়  রাজধানীতে ব্যাহত ২৩ ট্রেন পরিষেবা

চলতি মার্চেই পদ্মা সেতু দিয়ে ছুটবে ট্রেন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00