Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দোলের দিন মেট্রো কখন চলবে জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী সোমবার দোলযাত্রা উপলক্ষে এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে মেট্রো পরিষেবার সূচি বদল করা হয়েছে। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটেও মেট্রো পরিষেবার সূচি বদল করা হয়েছে। শুক্রবার মেট্রো রেলের তরফে এই কথা জানানো হয়েছে।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার দোলযাত্রা উপলক্ষে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান রুটে প্রথম মেট্রো চলবে দুপুর তিনটে থেকে। দিনের শেষ মেট্রো চলবে রাত আটটা থেকে। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে প্রথম মেট্রো চলবে দুপুর তিনটে থেকে। শিয়ালদহ ও সেক্টর ফাইভ স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত আটটায়। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সারাদিনে মোট ২২টি মেট্রো পরিষেবা পাবেন নিত্যযাত্রীরা। ত্রিশ মিনিট অন্তর অন্তর চলবে মেট্রো।

উল্লেখ্য, এর আগে ১৫ মার্চ থেকে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে সাধারণ যাত্রীদের জন্য। পরিষেবা চালুর পর গঙ্গার তলা দিয়ে যাওয়ার অভিজ্ঞতা সঞ্চয় করতে প্রচুর মানুষ ভিড় জমায় এই মেট্রো পরিষেবায়। তবে দোলযাত্রার দিন সরকারি ছুটি থাকায় মেট্রো পরিষেবা দেরি করে শুরু করার পরিকল্পনা করেছে মেট্রো কর্তৃপক্ষ। তবে মনে করা হচ্ছে, দোলের দিনও হয়ত প্রচুর যাত্রীর সমাগম হবে এসপ্লানেড থেকে হাওড়া ময়দান মেট্রোয়। তবে দোলের দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রোয় সময়সূচির পরিবর্তনের কোনও খবর নেই।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

অরেঞ্জ ও ইয়েলো মেট্রো লাইনে শুরু যাত্রী পরিষেবা, কতটা সুবিধা যাত্রীদের?

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

সাবধান! উত্তরবঙ্গ ঘুরতে যাচ্ছেন? রবিবার থেকে একগুচ্ছ ট্রেন বাতিল, ঘুরপথে চলবে কিছু রেল

আতঙ্ক! সাতসকালে মেট্রো কামরায় আগুন, চাঁদনিচকে ব্যহত পরিষেবা, নাজেহাল নিত্যযাত্রীরা

সাতসকালে ফের ব্যহত মেট্রো পরিষেবা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00