Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চলতি মার্চেই পদ্মা সেতু দিয়ে ছুটবে ট্রেন

গত বছরের জুনে চালু হয়েছিল স্বপ্নের পদ্মা সেতু।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  অপেক্ষার পালা শেষ। চলতি মাসেই পদ্মা সেতু দিয়ে ছুটবে ট্রেন। প্রথমে পরীক্ষামূলকভাবে চালানো হবে ট্রেন। সফল ট্রায়াল রানের পরেই পুরোদমে ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে। সোয়া ছয় কিলোমিটার লম্বা সেতুতে ইতিমধ্যেই সাড়ে পাঁচ কিলোমিটার রেল স্ল্যাব ট্র্যাক বা রেললাইন পাতার কাজ শেষ হয়েছে। বাকি ৭৫০ মিটারের লাইন পাতার কাজ চলতি মাসের ১৫ তারিখে শেষ করা যাবে বলে আশাবাদী পদ্মা সেতু ও ভায়াডাক্টের সিনিয়র ইঞ্জিনিয়ার জহুরুল হক।

গত বছরের জুন মাসেই চালু হয়েছিল বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সেতু। স্বপ্নের সেতুর মাধ্যমে ঢাকা থেকে যশোরের মধ্যে যাতে রেল সংযোগ চালু করা যায় তার জন্য উদ্যোগী হয়েছে বাংলাদেশ রেল দফতর। ১৬৯ কিলোমিটার দুরত্বের রেললাইন নির্মাণের কাজের বরাত দেওয়া হয় চিনা সংস্থা চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি। এই প্রকল্পের জন্য খরচ হচ্ছে ৪০ হাজার কোটি টাকা। বাংলাদেশে এই প্রথম পাসথরবিহীন রেলপথ চালু হচ্ছে। যে কারণে প্রকল্পের খরচ অনেকটাই বেশি পড়ছে বলে জানিয়েছেন রেল দফতরের এক আধিকারিক।

প্রথমে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙ্গা-মাওয়া রুটে ছুটে চলবে ট্রেন। ৪২ কিলোমিটার রেল পথ বসানোর কাজ শেষ হয়েছে। জাজিরা ও মাওয়া প্রান্তের মধ্যে পদ্মা সেতুর উপরে সাড়ে পাঁচ কিলোমিটার পাথরবিহীন রেলপথ নির্মাণের কাজও শেষ হয়েছে।  আটটি ব্রিজ জয়েন্ট মুভমেন্ট রয়েছে। যার সাতটির কাজ শেষ করা হয়েছে। বাকি জয়েন্ট মুভমেন্টটির কাজ শেষ করতে দিন-রাত কাজ করে চলেছেন শ্রমিকরা।  

সাবধান! উত্তরবঙ্গ ঘুরতে যাচ্ছেন? রবিবার থেকে একগুচ্ছ ট্রেন বাতিল, ঘুরপথে চলবে কিছু রেল

সুখবর, দিঘার পর্যটকদের জন্য নববর্ষের আগে বিশেষ উপহার

কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ, একের পর এক দাঁড়িয়ে ট্রেন, বিপাকে যাত্রীরা

বৃষ্টির মধ্যেই ট্রেন অবরোধ, হাওড়া-খড়গপুর শাখায় ব্যাহত পরিষেবা

ঘূর্ণিঝড় ‘ডানা’-র দাপট সামলে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

দোলের দিন মেট্রো কখন চলবে জেনে নিন

শিয়ালদহ মেইন শাখায় যান্ত্রিক ত্রুটি, বিপাকে নিত্যযাত্রীরা

ঘন কুয়াশায়  রাজধানীতে ব্যাহত ২৩ ট্রেন পরিষেবা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00