Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Breaking: নিউ দিঘার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! কার্নিশ থেকে ঝাঁপ পর্যটকদের

বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিঘাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিঘাতে। সমুদ্র সৈকতের এক হোটেলে আগুন লেগে গিয়েছে বলে খবর। প্রাণ বাঁচাতে ওই হোটেলের কার্নিশ বেয়ে ঝাঁপ দিচ্ছেন বহু পর্যটক। ভিতরে আটকে রয়েছেন অনেকেই। ঘটনাস্থলে দ্রুত পৌঁছাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী, প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে নিউ দিঘার ভিক্টোরিয়া হোটেলে।

যদিও দমকলের তৎপরতায় ও হোটেলের কর্মীদের সাহায্য পর্যটক শুন্য হয়েছে দিঘার হোটেল। এমনিতেই করোনার বিধিনিষেধের জন্য ওই হোটেলে পর্যটকদের ভিড় ছিল না। গুটি কয়েক পর্যটক আগুন লাগার খবর পেতেই আতঙ্কে কার্নিশ বেয়ে ঝাঁপ দিতে থাকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। পুলিশের তরফে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা চলছে। হোটেলের জানলার কাঁচ ভেঙে পর্যটকদের বের করে আনা হয়েছে। ঘটনাস্থলে হাজির রয়েছে দমকলের দুটি ইঞ্জিন। গোটা হোটেল ফাঁকা করা হয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশেপাশের হোটেল ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বন্ধ হোটেল গুলি। তাই রক্ষনাবেক্ষণের অভাব রয়েছে। অগ্নিনির্বাপন ব্যবস্থায় ঢিলেমি ছিল হোটেল কর্তৃপক্ষের। এই আগুন লাগার ঘটনায় রাজ্যের মৎস্য মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, ‘ওই হোটেলে ইলেকট্রিকের কাজ চলছিল। তখনই শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। ঘটনার তদন্ত হবে। আগে আগুন নেভানো হোক, পর্যটকদের নিরাপদ জায়গায় আনা হোক, তারপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’ 

দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমীতে রেকর্ড ভিড়, এলাহি আয়োজন

দিঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী, সকাল থেকেই ভক্তদের ঢল

মানবিক পুলিশ! বাস দুর্ঘটনায় জখম বৃদ্ধাকে কোলে নিয়ে হাসপাতাল ছুটলেন ওসি

আচমকাই উত্তাল সমুদ্র! দিঘায় মৃত্যু পর্যটকের! নুলিয়াদের প্রচেষ্টায় প্রাণরক্ষা একজনের

স্বাধীনতা দিবসের আগে দিঘায় বাড়তি নজরদারি, হোটেলগুলোকে বিশেষ নির্দেশিকা

সুখবর! বালুরঘাট থেকে দীঘাগামী বাস পরিষেবা শুরু, ২ মাসে ভাড়ায় বিপুল ছাড়

উল্টোরথেও উন্মাদনা দিঘায়, অপ্রীতিকর ঘটনা এড়াতে এয়ার অ্যাম্বুলেন্স

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রথের রশি স্পর্শ করতে পেরেছেন ভক্তরা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00