মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রথের রশি স্পর্শ করতে পেরেছেন ভক্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা : রথের রশিতে টান দিতে না পারলেও স্পর্শ করতে পেরেছেন ভক্তরা। জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথের রশি, ব্যারিকেডের সঙ্গে লাগানো ছিল। সেই রশি স্পর্শ করতে পেরেছেন দিঘায় আসা ভক্তরা।

বৃহস্পতিবার বৈঠক করার পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন অপ্রীতিকর কোন ঘটনা যাতে না ঘটে তার জন্যই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিড় সামাল দিতে ব্যারিকেড এর ব্যবস্থা করা হয়েছে। সেই ব্যারিকেডের সঙ্গেই রয়েছে রথের রশি। মুখ্যমন্ত্রী রশিতে টান দেওয়ার পর একে একে এগিয়েছে নন্দীঘোষ, তালধ্বজ, দর্পদলন।

রথ যাত্রার আগের দিন বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার রথ যাত্রার তদারকিতে থাকা পাঁচমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়েছে ক্রাউড ম্যানেজমেন্ট মিটিং। মন্দির উদ্বোধনের পর শুক্রবার প্রথম রথযাত্রা দিঘায়। গোটা ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে প্রস্তুতি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ভিড়ে ধাক্কাধাক্কিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রয়েছে প্রশাসনের। রথের রশিতে ভক্তদের টান দিতে গেলে ধাক্কাধাক্কি হতে পারে। যারফলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রথের রশিকে স্মর্শ করতে পারবে ভক্তরা।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রথ যখন চলবে রাস্তায়  লোক থাকবে না। পদপিষ্টের ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যরিকেড পাশে লোক থাকবে। মাত্র পৌনে ১ কিমি পথ গিয়ে মাসিবাড়ি যাবেন জগন্নাথদেব। সেখানেই রশি ছুঁয়ে দেখা যাবে। সেই মতো রশি স্পর্শ করতে পেরেছেন ভক্তরা। এই উৎসব নিয়ে জনসমুদ্রের চেহারা নিয়েছে দিঘা।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

দিঘার জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমীতে রেকর্ড ভিড়, এলাহি আয়োজন

দিঘা জগন্নাথ মন্দিরে প্রথম জন্মাষ্টমী, সকাল থেকেই ভক্তদের ঢল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]