বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে ফিরলেন দেব

চলতি সপ্তাহের প্রথমেই বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে দেবকে নিয়োগ করার নির্দেশিকা জারি হয়েছে। সঙ্গে থাকছেন শঙ্করও।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার ঘাটাল(Ghatal) ব্লকের মধ্যেই রয়েছে বীরসিংহ গ্রামখানি। সেই গ্রামেই জন্ম নিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই গ্রাম এখন অবশ্য নামেই পঞ্চায়েত এলাকা। কার্যত আধা শহরে পরিণত হয়েছে ওই এলাকা। আর তাই সেখানে এখন পুরসভা গঠনের দাবি মাথাচাড়া দিয়েছে। এই অবস্থায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশোতম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বীরসিংহ উন্নয়ন পর্ষদ(Birsingha Development Authority) গঠনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তারপরই আনুষ্ঠানিক ভাবে পর্ষদ কাজ শুরু করে। প্রথম থেকেই বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন জেলাশাসকেরা। কিন্তু ভাইস চেয়ারম্যান(Vice Chairman) পদে বসানো হয়েছিল ঘাটালের তৃণমূল সাংসদ তথা টলি নায়ক দেবকে(Dev)। এই বছরেই লোকসভা নির্বাচনের আগে দেব অবশ্য সেই পদ থেকে ইস্তফা দেন। যদিও সেই ইস্তফা গৃহীত হয়নি। চলতি সপ্তাহের প্রথমেই আবারও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে দেবকে নিয়োগ করার নির্দেশিকা জারি হয়েছে।

আরও পড়ুন, পুলিশের কাজে বাধাদানের জেরেই রূপাকে গ্রেফতার, নিয়ে যাওয়া হল লালবাজারে

ঘটনা হচ্ছে, বছর চারেক ধরে বীরসিংহ উন্নয়ন পর্ষদ উন্নয়নের কাজ করলেও তার নিজস্ব ভবন থেকে কর্মী নিয়োগ, কিছুই হয়নি। মহকুমাশাসকের দফতরে একটি ছোট ঘরে উন্নয়ন পর্ষদের কাজকর্ম চলছে। পরিকাঠামোগত নানা ঘাটতি রয়েছে। দেব যখন ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন তাঁর হাতেই পর্ষদের রাশ ছিল বলে খবর। কোথায় রাস্তাঘাট বা অন্য কী উন্নয়ন হবে, সে সব দেব অনুগামীরা নিয়ন্ত্রণ করত বলে খবর। এবারে দেবকে পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে ফিরিয়ে আনা হলেও, সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা দেব বিরোধী হিসাবেই পরিচিত শঙ্কর দোলইকে। যদিও পর্ষদে আগে থেকেই রয়েছেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া। তিনি এখনও থাকছেন। সেতা দেখেই অনেকে মনে করছেন, দেবের পাশাপাশি শঙ্করকে রেখে কার্যত ভারসাম্যের সমীকরণ গড়ে তোলা হল। তবে দেব ভাইস চেয়ারম্যান থাকলেও, শঙ্করকে শুধুমাত্র কমিটির সদস্য করা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসাবে থাকছেন জেলা শাসক আর মেম্বার সেক্রেটারি হিসাবে থাকছেন ঘাটালের মহকুমা শাসক।

আরও পড়ুন, ১০০ কোটি টাকার জলপ্রকল্পের কাজ বেলডাঙায়, খুশ শহরবাসী

ঘাটাল দেব-শঙ্করের দূরত্ব বহু চর্চিত। নানা সময়ে প্রকাশ্যে দু’জনে কাছাকাছি এলেও রাজনৈতিক দ্বন্দ্বে দাঁড়ি পড়েনি। এ বার বন্যার ত্রাণ বিলিতেও দূরত্বের ছবি দেখা গিয়েছে। যদিও এবার দুইজনকে একই বোর্ডে রেখে কার্যত তৃণমূল ও নবান্ন থেকেও স্পষ্ট বার্তা গেল ভারসাম্য বজায় রাখার। নিয়মানুযায়ী বীরসিংহ উন্নয়ন পর্ষদ স্বশাসিত সংস্থা। এলাকার উন্নয়নে সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা পর্ষদের রয়েছে। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পাশাপাশি এর কমিটির সদস্যদের মতামতও গুরুত্বপূর্ণ। উন্নয়ন বা যে কোনও সিদ্ধান্তে কমিটির সদস্যদের আপত্তির বিষয়টি প্রশাসনিকস্তরে গুরুত্ব দিয়ে দেখা হয়। সবপক্ষ সায় দিলে তবেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। এতদিন সেই সিদ্ধান্ত কার্যত দেব একক ভাবেই নিতেন। কিন্তু এবার সেখানে শঙ্করকেও রাখ হয়েছে। আর তাই কৌতুহল, দুইয়ের বিবাদের বা দূরত্বের ছায়া কী উন্নয়নে পড়বে নাকি তা মসৃণ হবে। যদিও শঙ্কর শিবিরের দাবি, ২৬’র বিধানসভা নির্বাচনের লক্ষ্যে বিবাদ কোনও পক্ষই খুব দূর টেনে নিয়ে যাবে না। বরঞ্চ তাঁরা পাশাপাশি চলারই চেষ্টা করবে। এতে উন্নয়নেও গতি আসবে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]