নিজস্ব প্রতিনিধিঃ সাতসকালে ফারাক্কা ব্যারেজের উপর চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় আকাশ। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় দমকল বাহিনী এবং সিআরপিএফ জওয়ানরা। শুরু হয় আগুন নেভানোর কাজ । এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর এখন পাওয়া যায়নি। বুধবার এই ঘটনার জেরে মুর্শিদাবাদ এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা । তবে স্বস্তির বিষয় এই ঘটনায় যান চলাচলের ওপর কোন প্রভাব পড়েনি ।
স্থানীয় সূত্রে খবর, মালদহ থেকে জঙ্গিপুরের দিকে যাওয়ার সময় ফারাক্কা ব্যারেজের ১০৮ নম্বর লকগেট সংলগ্ন জায়গায় এই অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনার পরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় জওয়ানরা। তবে কী করে চলন্ত গাড়িতে আগুন লাগল তা এখন জানা যায়নি। অগ্নিকান্ডের সময় গাড়ির মধ্যে কতজন যাত্রী ছিল তা এখন অস্পষ্ট । এই পুরো ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
উল্লেখ্য, ফারাক্কা ব্যারেজের ওপর আগুন লেগে যাওয়ার ঘটনা প্রথম নয় । সম্প্রতি মুর্শিদাবাদ থেকে মালদা যাওয়ার পথে পণ্য বোঝাই একটি লরিতে আচমকাই আগুন লেগে যায় । ফরাক্কা ব্যারাজের ওপর ৪৮ নম্বর গেটের সামনে চলন্ত লরিতে আগুন ধরে যায়। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায় । এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল একই ঘটনা ।