বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, ফরাক্কা ব্যারাজে দাঁড়িয়ে মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সমস্যায় যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ফরাক্কা : ইলেক্ট্রিকের তার ছিঁড়ে বিপত্তি। নিউ ফরাক্কা স্টেশন ঢোকার সময়ে ফরাক্কা ব্যারেজের উপর ইলেক্ট্রিক তার ছিঁড়ে যাওয়া ব্যহত হয়েছে রেল পরিষেবা।  ব্যারেজের ওপরেই আটকে পড়েছে একাধইক ট্রেন। আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা।

জানা গিয়েছে, রবিবার সকালে যাত্রীবাহী মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি ঢুকছিল নিউ ফরাক্কা স্টেশনে। ফরাক্কা ব্যারেজের ওপর থেকে এই ট্রেনটি আসে। কিন্তু ফরাক্কা ব্যারেজে উঠতেই দেখা যায় একটি ইলেক্ট্রিক তার ছিঁড়ে গিয়েছে। তারপরেই আটকে যায় ট্রেনটি। এরফলে ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। ব্যারেজের ওপরেই আটকে রয়েছে প্যাসেঞ্জার ট্রেনটি। ফলে ব্যাপক সমস্যায় যাত্রীরা। ব্যারেজের রেল লাইনের উপর একটি ট্রেনট আটকে পড়ায় বাকি ট্রেনগুলোও আটকে পড়ছে। মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের পাশাপাশি আটকে রয়েছে মালদা হাওড়া কাটিহার এক্সপ্রেস সহ একাধিক ট্রেন।

ছুটির দিন হওয়ায় যাত্রীর সংখ্যা কম থাকলেও বাকি যাত্রীদের নাজেহাল হতে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেল দফতরের কর্মকর্তারা। হাজির রয়েছে আরপিএফ আধিকারিকরাও। মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার মালদা থেকে ছেড়ে যাওয়ার কথা আজিমগঞ্জ।নিউ ফরাক্কা হয়ে যাওয়ার কথা ট্রেনটির। সেই রাস্তা দিয়ে যাওয়ার পথেই বিপত্তি। ইলেক্ট্রিক তার ছিঁড়ে যাওয়ায় মাঝ রাস্তাতেই অর্থাৎ ফারাক্কা ব্যারেজের উপরেই আটকে পড়েছে যাত্রীবাহী ট্রেনটি।

ওই ছেঁড়া তার ঠিক করার কাজ চলছে। তবে কখন ঠিক হবে তাইনিয়ে চলছে চর্চা। অনেক যাত্রীরা ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে রয়েছেন। সকাল ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। দীর্ঘক্ষণ পেড়িয়ে গেলেও ট্রেনটিকে ছাড়া সম্ভব হয়নি। ফলে বহু যাত্রীই আটকে রয়েছে। রেল দফতরের কর্মকর্তা ও আরপিএফ আধিকারিকদের চেষ্টা তারের কাজ ঠিক করার চেষ্টা চলছে।

সুখবর! ২২আগস্ট থেকে চালু নতুন লোকাল ট্রেন! কোন ট্রেন জানুন

পুজোয় ঘুরতে যাবেন বলে ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলেন, বাড়ি ফিরে গৃহস্বামী যা দেখলেন…

সোনারপুরে রেল অবরোধের জেরে ব্যহত দক্ষিণের পরিষেবা, নাজেহাল যাত্রীরা

দমদম স্টেশনে লাইনচ্যুত বনগাঁ লোকাল, আতঙ্কিত যাত্রীরা

টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

ট্রেনে কত কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন, জেনে নিন বিশদে

ফের শিয়ালদহ দক্ষিণ শাখায় অবরোধ, সকালেই চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা

বদলে যাচ্ছে কি তৎকাল টিকিটের নিয়ম কানুন, বিস্তারিত জানাল রেল কর্তৃপক্ষ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]