Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তপন দত্ত খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

বিশিষ্ট পরিবেশবিদ তপন দত্ত খুনের ঘটনায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেটাও মূল ঘটনার ১১ বছর বাদে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১১ সালে পরিবর্তনের পরে পরেই হাওড়া জেলার বালিতে(Bally) খুন হন বিশিষ্ট পরিবেশবিদ তপন দত্ত(Tapan Dutta)। সেই খুনের ঘটনায় এবার সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। তপনবাবুর স্ত্রী প্রতিমা দত্ত’র(Pratima Dutta) দাবি, ডানকুনির একটি জলাভূমি ভরাট করে কারখানা গড়ে তোলার প্রতিবাদ জানিয়েচ্ছিলেন তপনবাবু। পাশাপাশি হাওড়া জেলার বালি-জগাছা ব্লকে ৬ নম্বর জাতীয় সড়কের ধারেও একের পর এক জলাভূমি দখল করে কারখানা ও আবাসন তৈরির ঘটনাতেও প্রতিবাদ করেছিলেন তপনবাবু। তার হেরেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি তপনবাবুর স্ত্রীর। তিনি এই ঘটনায় রাজ্যের শাসক দলের কিছু নেতা মায় বিধায়ক ও মন্ত্রীদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে। 

২০১১ সালের ৬ মে, বালি লেভেল ক্রসিংয়ের সামনে তপনবাবুকে খুন করা হয়। ঘটনার পরে বালি থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল তাতেও কারও নাম ছিল না। পরে পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ এবং দু’জন সাক্ষীর গোপন জবানবন্দির ভিত্তিতে সাত জনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তার মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। এই ৫জন হল রমেশ মাহাতো, ষষ্ঠী গায়েন, সুভাষ ভৌমিক, কার্তিক দাস ও অসিত গায়েন। যদিও পি রাজু ও সন্তোষ সিংহ নামে দু’জন আসামী এখনও অধরাই থেকে গিয়েছে। এই ঘটনায় রাজ্য সরকার সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে সিআইডি ২০১১-র ৩০ অগস্ট প্রথম চার্জশিট জমা দেয় হাওড়ার নিম্ন আদালতে জমা দেয়। সেই চার্জশিটে হাওড়ার বেশ ক’জন তৃণমূল নেতা-সহ ১৬ জনের নাম ছিল। যদিও পরে সিআইডি আরও একটি ‘সাপ্লিমেন্টারি চার্জশিট’ পেশ করে। সেখানেই বাকি ন’জনের নাম বাদ দেওয়া হয়। আবার পুলিশ যে ৫জনকে গ্রেফতার করেছিল এই খুনের ঘটনায় সেই ৫জনও পরে বেকসুর খালাস হয়ে যান প্রমাণের অভাবে।

এদিন অবশ্য তপন দত্ত খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়েছে, ওই খুনের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের সব দায়িত্ব সিবিআই পালন করবে। সেই সঙ্গে মূল ঘটনার মামলা হাওড়া নিম্ন আদালত থেকে সরিয়ে আনা হবে সিবিআই আদালতে। এদিনের রায়ের পরে আদালতের ওপর এবং সিবিআই তদন্তের ওপর আস্থা জানিয়েছে প্রতিমাদেবী। তাঁর দাবি, এই তদন্ত সঠীক ভাবে পরিচালিত হলে দোষীরা ঠিকই ধরা পড়বে।

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00