ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে মিলবে না অনুদান! হিসেব সংক্রান্ত তথ্য দিল রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: খরচের হিসাব না দেওয়া পুজো কমিটি পাবে না অনুদান,‌ বুধবার স্পষ্ট করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। গত সোমবার এই অনুদান সংক্রান্ত মামলা আদালতে উঠলে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে প্রশ্ন তোলে হয়, কত পুজো কমিটি ওই ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি? অর্থাৎ আগেরবারের খরচে হিসেব দেয়নি ? হিসেব না দিয়েও কী অনুদান মিলছে? এই নিয়ে প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। সেই প্রশ্নের উত্তর বুধবার আদালতে দিয়েছে রাজ্য।

বুধবার এই মামলার শুনানি ছিল। আদালতে মামলটি উঠলে বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলেই পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া যাবে। কিন্তু  যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, তাঁরা অনুদান পাওয়ার যোগ্য নয়। এই বিষয়ে আদালতে রাজ্য় জানিয়েছে, গত বছর ৪১,৭৯৫টি ক্লাবকে অনুদান দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে প্রা. সকলেই খরচের হিসেব জমা করেছে। শুধুব তিনটি ক্লাব হিসেব দেয়নি। ওই তিনটি ক্লাবই শিলিগুড়ির। অর্থাৎ কত ক্লাব খরচের হিসেব দেয়নি, তা জানতে চেয়েছিল আদালত। সেই হিসেবই এদিন দিয়েছে রাজ্য।

প্রসঙ্গত,দুর্গাপুজো কমিটিকে অনুদান দেওয়া নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।  চলতি বছরে প্রতিশ্রুতির চেয়েও পুজো কমিটিগুলিকে বাড়তি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুজোর জন্য চলতি বছর ক্লাবগুলিকে এক লক্ষ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার। আগের বারের থেকে ২৫ হাজার টাকা বৃদ্ধি করা হল অনুদান। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় থাকা ৪৫ হাজারের বেশি ক্লাবকে অনুদান দেওয়া হবে।

ফেরত নিতে রাজি নয় ইসলামাবাদ, দমদম জেলে বন্দি পাক নাগরিককে নিয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল হাইকোর্ট

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রবেশ মামলায় হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দুর

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

খরচের হিসাব না দিলেও পুজো কমিটিকে অনুদান কেন? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের

ছুটি মাত্র চারদিন, পুজোর ঠিকানা হোক এই তিন পাহাড়ি গ্রাম

জয়েন্ট এন্ট্রান্সের মেধাতালিকা প্রকাশের নির্দেশে হস্তক্ষেপ করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

কালীঘাট অভিযানের অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট

দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ করল বেলুড় মঠ, জেনে নিন কুমারী পুজো থেকে সন্ধি পুজোর সময়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]