বিধান রায়ের বদলে চিকিৎসকের মানপত্রে আম্বেদকরের ছবি, বিতর্কে বৈদ্যবাটী পুরসভা

Share:

নিজস্ব প্রতিনিধি : পয়লা জুলাই প্রখ্যাত চিকিৎসক তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন। প্রতি বছর এই দিনটি চিকিৎসকদের সম্মান জানাতে পালন করে বৈদ্যবাটী পুরসভা। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার চিকিৎসকদের দেওয়া মানপত্রে বড়সড় ভুল সামনে এল। মানপত্রে বিধানচন্দ্র রায়ের বদলে ছবি দেওয়া হয়েছে বি আর আম্বেদকরের। বিষয়টি সামনে আসার পরই ন়ড়েচড়ে বসে বৈদ্যবাটী পুরসভা। ভুলের জন্য চিকিৎসকদের কাছে ক্ষমা চেয়ে নেয় পুরসভা কর্তৃপক্ষ। ছবি বদল করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

মূল ঘটনাটি ঘটে সোমবার ১ জুলাই, চিকিৎসক দিবসে। ১১০ জন চিকিৎসককে সম্মানিত করে বৈদ্যবাটী পুরসভা। চিকিৎসকদের সংবর্ধনা দিতে বাড়ি যান বৈদ্যবাটী পুরসভার সদস্যরা। চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হয় ফ্রেমে বাঁধানো মানপত্র। সেই মানপত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি ছিল বি আর আম্বেদকরে। বিষয়টি নজরে আসতেই ফেসবুকে প্রতিবাদ জানান দীপ্তেন চট্টোপাধ্যায় নামে এক চিকিৎসক। তিনি জানান, ‘চিকিৎসক দিবস সারা দেশেই পালিত হয়। বৈদ্যবাটী পুরসভা সেই চিকিৎসক দিবস পালন করছে ভালো কথা। কিন্ত চিকিৎসকদের সম্মান জানাতে গিয়ে একটা মস্ত বড় ভুল করেছে তাঁরা। কে বিধানচন্দ্র রায়, আর কে বি আর আম্বেদকর চেনেন না। বিধানচন্দ্র রায়ের জন্মদিন। অথচ তাঁর কোনও ছবি নেই।‘

এই ঘটনাটি সামনে আসার পরই পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। চিকিৎসকদের দেওয়ার আগে কেন পুর কর্তৃপক্ষের বিষয়টি কেন নজরে এল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান, ‘মানপত্র করিয়ে আনার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি কলকাতা থেকে করিয়ে এনেছিলেন। বিধানচন্দ্রের পরিবর্তে বি আর আম্বেদকরের ছবি বসানো হয়েছে। আসলে এটা প্রিন্টিং মিসটেক।‘ একইসঙ্গে তিনি জানান, ‘যে চিকিৎসক ফোন করেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে। আমি তাঁর কাছে ক্ষমা চেয়েছি। আমি বলেছি, ছবি বদলে দেওয়া হবে।‘

 

 

বৈদ্যবাটিতে ভাড়া বাড়ি থেকে উদ্ধার যুগলের দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

‘কুপিয়ে দিল’, অসুস্থ স্বামীর ডাকে এসে খুন মহিলা, হাড়হিম কাণ্ডে চাঞ্চল্য চুঁচুড়ায়

সন্দেহ! স্ত্রী’র গলায় ধারালো অস্ত্রের কোপ, নিজেরও চরম পরিণতি…

সোমে ফুরফুরা শরিফে মমতা,অনুষ্ঠানে আমন্ত্রিত নওশাদ,জল্পনা তুঙ্গে

জামাইষষ্ঠীর পরে আবারও ১ জুলাই অর্ধদিবস ছুটি রাজ্য সরকারি কর্মচারীদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]